Friday, April 3, 2026

ভোট মিটতেই বিজেপির প্রতিশ্রুতি উধাও, অসমে বাঙালিদের হাতে ‘ডি নোটিস’!

Date:

Share post:

ভোটের আগে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু ভোট শেষ হতেই অন্য ‘রূপ’ দেখা গেল বিজেপির। যে CAA, NRC নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। দেশজুড়ে নাগরিকত্ব প্রমাণ দেখানোর বিরুদ্ধে স্লোগান উঠেছিল, “কাগজ আমরা দেখাবো না! BJP সরকার হঠাও!” বছর ঘুরতে না ঘুরতেই সেই সংশোধিত নাগরিকত্ব আইন প্রাসঙ্গিক হয়ে উঠল অসমে। অভিযোগ, অসমের শরণার্থী বাঙালিদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য নির্বাচনী ময়দানে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ভোট মিটতেই আর তার দেখা নেই! অসমের শাসক দল যে আদতে তাঁদের পাশে নেই ভোটপর্ব মিটতেই তার প্রমাণ পাওয়া গেল। আবারও জোরকদমে ‘ডি নোটিস’ ধরানোর কাজ শুরু হল অসমে।

অসমে ভোট শেষে ‘ডি’ নোটিস পৌঁছচ্ছে অসমের ঘরে ঘরে। ডি – নোটিস-এর অর্থ, নির্দিষ্ট সুরক্ষা-তথ্যের প্রকাশ নিষিদ্ধ করার নোটিস৷ সে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ডি নোটিস। শুধু তাই নয়, বাড়ির সামনের ল্যাম্পপোস্টেও টাঙিয়ে দেওয়া হচ্ছে নোটিস। জানা গিয়েছে, এই ডি নোটিস প্রাপকদের বড়ো অংশে রয়েছে হিন্দু বাঙালিরা। ক্ষোভ প্রকাশ করে তাঁরা জানিয়েছেন, ভোট আবহে তাঁদেরই সুরক্ষার কথা বার বার ময়দানে বলেছিলেন বিজেপির কেন্দ্রীয় থেকে রাজ্য স্তরের সব নেতারাই। অভিযোগ, ভোট মেটার পরে সেসব বেমালুম ভুলে গিয়েছেন তাঁরা।

আরও পড়ুন-শুভেন্দুর বিরুদ্ধে আদালতে যাচ্ছে জ্যোতিপ্রিয়, কারণ জানলে চমকে উঠবেন!

দীর্ঘদিন ধরেই অসমের সাধারণ মানুষ এই আতঙ্কে দিন কাটাছেন। বহু মানুষকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে ডিটেনশন ক্যাম্পে। প্রতিশ্রতি দেওয়া হয়েছিল ভোট মিটে গেলেই নাগরিকত্ব বিল কার্যকরী করা হবে। কিন্তু এখন মানুষ দেখছে উল্টো ঘটনা। মোদি, শাহ, নাড্ডাদের মতো সর্বভারতীয় বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা অসমের নির্বাচনী প্রচারে উদ্বাস্তুদের নাগরিকত্ব ও সুরক্ষা প্রদানের জন্য গলা ফাটালেও ভোট মিটতেই ধরা পড়ল অন্যরকম চিত্র।

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...