Saturday, April 4, 2026

রাজ্যে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ, সংক্রমণের সংখ্যা বেড়ে ৬ হাজার ছুঁই ছুঁই

Date:

Share post:

নির্বাচনী প্রচার,মিটিং, মিছিল, চৈত্র সেলের বিকিকিনি, জমায়েত এসবের মধ্যেই চুপিসারে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।যা নিয়ে রাজ্যের একশ্রেণীর মধ্যে উদ্বেগ দেখা দিলেও, মাস্ক ছাড়াই অবাধে চলাফেরা করছে আরেকশ্রেণী। এদিকে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।সংক্রমণের দৈনিক বৃদ্ধির হার দেখে কপালে ভাঁজ ফেলেছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৮০০। আজ, বুধবার দৈনিক সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজারের কাছাকাছি। এর মধ্যে কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা দেড় হাজারেরও বেশি। ১ হাজারেরও বেশি আক্রান্ত উত্তর ২৪ পরগনায়।

রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন করোনাকালের মধ্যে সবচেয়ে বেশি, ৫ হাজার ৮৯২ জন। যার জেরে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৬ লক্ষ ৩০ হাজার ১১৬।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নজীরবিহীনভাবে মৃত্যু হয়েছে ২৪ জন করোনা আক্রান্তের।তার জেরে রাজ্যে করোনায় মারা গেলেন মোট ১০ হাজার ৪৫৮ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতা এবং উত্তর ২৪ পরগনা— এই দুই জেলার ৭ জন করে মোট ১৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। ৪ জনের মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমানে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...