Friday, April 3, 2026

শুভেন্দুর বিরুদ্ধে আদালতে যাচ্ছে জ্যোতিপ্রিয়, কারণ জানলে চমকে উঠবেন!

Date:

Share post:

এবার দলবদলু বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) বিরুদ্ধে মানহানি মামলা করতে চলেছে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা হাবড়া (Habra) কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক (Joytipriyo Mallick)৷ হাবড়ায় বিজেপি প্রার্থী রাহুল সিনহার (Rahul Sinha) প্রচারে এসে শুভেন্দু জ্যোতিপ্রিয় মল্লিককে “চাল চোর” বলেছিলেন অভিযোগ। যাতে জ্যোতিপ্রিয় মল্লিকের সম্মানহানি হয়েছে। তাই শুভেন্দুর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছেন তিনি।

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “শুভেন্দু আমাকে চাল চোর বলছে৷ ও নিজে কী? ওর তো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কাটমানিতে ভরতি৷ ও আবার আমার নামে কুৎসা করছে। প্রচারে এসে মিথ্যা-অপপ্রচার করে আমার চরিত্র হনন জন্য আমি শুভেন্দুর বিরুদ্ধে কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হব৷’’

এখানেই শেষ নয়, শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক আরও বলেন, “শুভেন্দু একটা অসভ্য বর্বর লোক।ও পরিবহন দফতরে দুর্নীতি করে একেবারে শেষ করে দিয়েছে৷ ও আমাদের জলমন্ত্রী ছিল৷ শুভেন্দু কোথা থেকে কাটমানি খেয়েছে সব প্রমাণ আমার কাছে আছে, আমি ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব৷’’

হাবড়ায় রাহুল সিনহার প্রচারে এসে জ্যোতিপ্রিয় মল্লিকের নামে ঠিক কী বলেছিলেন শুভেন্দু?

“আপনাদের এখানে যে চাল চোর মন্ত্রী রয়েছে এবার ভোটে তাকে হারাতেই হবে। নোট বন্দিতে ৪ কোটি টাকা বদলেছে সে, প্রমাণ রয়েছে আমার কাছে৷” এমনই চাঞ্চল্যকর দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী৷ এবার শুভেন্দুর বিরুদ্বে আইনের পথে হাঁটতে চলেছেন খাদ্যমন্ত্রী।

Advt

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...