Wednesday, June 3, 2026

শীতলকুচির ঘটনায় সিআইডির কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

শীতলকুচিতে(Shital Kuchi) সিআইএসএফের(CISF) গুলিতে চার জনের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে সিআইডির(CID) হাতে। আগামী ৫ মে-র মধ্যে সিআইডিকে শীতলকুচি ঘটনার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)।

শীতলকুচিতে সিআইএসএফের গুলিতে চার জনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই টালমাটাল রাজ্য রাজনীতি। ঘটনার জেরে শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে গত সোমবার। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির পাশাপাশি নিহতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ ও ঘটনার অবিলম্বে তদন্ত ও কেন্দ্রীয় বাহিনীর যে কোম্পানিকে নির্বাচন কমিশন সেখানে মোতায়েন করেছিল, সেই কোম্পানিকে বকেয়া নির্বাচনী প্রক্রিয়া থেকে নিষিদ্ধ করার আর্জিও জানানো হয়। পাশাপাশি এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে কোচবিহারের মাথাভাঙ্গা থানাতেও।

আরও পড়ুন:শীতলকুচি নিয়ে এবার বিতর্কিত মন্তব্য তরুণজ্যোতির, বাহিনীকে এ কী বললেন তিনি!

আদালতে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কমিশনের আইনজীবী জানিয়েছেন, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে তাদের কোনও আপত্তি নেই। কিন্তু এ বিষয়ে কোনো রাজনৈতিক নেতা নেত্রীর হাতে তা দেওয়া নিয়ে আপত্তি জানায় কমিশন। এছাড়াও শুক্রবার শীতলকুচি ঘটনার তদন্ত ভার গ্রহণ করেছে সিআইডি। গোটা ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি, রিপোর্ট চাওয়া হয়েছে স্থানীয় থানার কাছে। শীঘ্রই ঘটনাস্থলে সিআইডি টিম যাবে বলে জানা গিয়েছে।

Advt

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...