Wednesday, June 10, 2026

কমিশনের নির্দেশকে মান্যতা, মঞ্চ থেকে করোনা সতর্কতা প্রচার কুণালের

Date:

Share post:

দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর ২৪ পরগনা শুক্রবার একাধিক সভা ছিল তৃণমূল (Tmc) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। বীজপুরে দুটি সভা করার পর নৈহাটিতে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের (Partha Bhoumik) সমর্থনে সভা করার কথা ছিল তাঁর। সেইমতো তিনি সভার উদ্দেশ্যে রওনা হন। পথে নৈহাটির (Naihati) তৃণমূলের দলীয় কার্যালয় কর্মীদের অনুরোধে চা খেতে কিছুক্ষণের জন্য বসেন। আর তখনই খবর আসে, নির্বাচন কমিশনের (Election Commission) নয়া নির্দেশ অনুযায়ী, সন্ধে সাতটার পরে আর কোনও প্রচার করা যাবে না। তবে তখনও কুণালের কাছে এই বিষয়টি স্পষ্ট ছিল না, যে সেই নির্দেশ শুক্রবার থেকেই কার্যকর? না কি শনিবার থেকে কার্যকর। কিন্তু বহু মানুষ তাঁর জন্য অপেক্ষা করছেন জেনে সভাস্থলে যান কুণাল ঘোষ।

ততক্ষণে সেখানে উপস্থিত হয়েছেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক এবং ফটোগ্রাফার। কোনও রকম বিতর্কে না গিয়ে এবং নির্বাচন কমিশনকে মান্যতা দিয়ে সভার ‘তৃণমূলকে ভোট দিন’ ব্যানার খুলে ফেলা হয়। সভা থেকে করোনা সচেতনতা মূলক প্রচার করেন কুণাল ঘোষ।

আরও পড়ুন- জেলে যাওয়ার ভয়ে বিজেপিতে রয়েছেন মুকুল: বীজপুরের সভা থেকে ধুয়ে দিলেন কুণাল

বক্তৃতাকে শৈল্পিক পর্যায়ে যে কতটা উচ্চতায় নিয়ে যাওয়া যায়, তা এদিনের সভায় তা আরও একবার প্রমাণ করলেন কুণাল ঘোষ। বারবার তিনি বলেন, নির্বাচন কমিশনকে মান্যতা দিয়ে তিনি প্রচার করছেন না। একই সঙ্গে বিজেপির নাম না করে তিনি রূপকের মাধ্যমে উদাহরণ দেন ‘তৎকাল” করোনা, ‘পরিযায়ী’ করোনা আর ‘আদি’ করোনার।

ভোট প্রচারের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর (Chief Minister) জনহিতকর প্রকল্পের খতিয়ান তুলে ধরেননি কুণাল। তবে মনে করিয়ে দেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যসাথী কার্ড থাকাটা কতটা জরুরি। মাস্ক (Mask) পরা, স্যানিটাইজার (Sanitaizer) ব্যবহার করার কথাও বলেন তিনি।

একইসঙ্গে কুণাল প্রশ্ন তোলেন, সন্ধে সাতটার পরেই করোনা সংক্রমিত হবে, আর পৌনে সাতটায় সভাতে কোনও সংক্রমণ হবে না- এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা তাঁর কাছে নেই। দুপুরবেলায় দিল্লি থেকে বিমানে এসে সন্ধের মধ্যে ফিরে যাওয়াটাই কি এর মূল উদ্দেশ্য-এ বিষয়ে প্রশ্ন ওঠে। তবে তৃণমূল মুখপাত্র জানান, নির্বাচন কমিশনে তাঁর আস্থা আছে। তাদের নির্দেশকে সম্মান জানিয়ে তিনি প্রচার সভা করলেন না।

আরও পড়ুন- রাজ্যে করোনা আক্রান্ত ৭ হাজার ছুঁই ছুঁই , আতঙ্কে রাজ্যবাসী

Advt

Related articles

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...