Wednesday, June 10, 2026

জেলে যাওয়ার ভয়ে বিজেপিতে রয়েছেন মুকুল: বীজপুরের সভা থেকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

বীজপুরে গিয়ে বিজেপি নেতা মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু রায়কে তুলোধোনা করলেন তৃণমূল (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুক্রবার, প্রথমে বীজপুর (Bijpur) বিধানসভা কেন্দ্রের কাঁচরাপাড়া ও পরে ভূতবাগান সংলগ্ন এলাকায় তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারসভা করেন দলীয় মুখপাত্র। কাঁচরাপাড়া-সহ বিজপুর মুকুল রায়ের (Mukul Roy) এলাকা বলে পরিচিত। আর সেখানে দাঁড়িয়ে তাঁর দলবদল নিয়ে তীব্র আক্রমণ করেন কুণাল। তিনি স্পষ্ট জানান, জেলে যাওয়ার ভয়েই বিজেপিতে গিয়েছেন মুকুল রায়।

কুণাল ঘোষ বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) অত্যন্ত কাছের লোক ছিলেন মুকুল। কিন্তু এজেন্সির ভয়ে তিনি দল ছেড়ে বিজেপিতে যান। গত জুলাইয়ে মুকুলের তৃণমূলে ফেরার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত জেলে যেতে হবে এই ভয়ে আর তৃণমূলে ফেরেননি বিজেপি (Bjp) নেতা। কুণাল বলেন, ইডি-সিবিআইয়ের (Ed-Cbi) ভয়ে বিজেপির কোলে আশ্রয় নিয়েছেন মুকুল। একদিন তার বিচার হবে। কিন্তু তার আগেই জনতার দরবারে তাঁর পরাজয় সুনিশ্চিত করার আহ্বান জানান তৃণমূল মুখপাত্র।

 

তৃণমূল মুখপাত্র বলেন, শুধুমাত্র মুকুল রায়ের ছেলে বলে শুভ্রাংশু রায়কে (Subhranshu Ray) সব রকম সুবিধা দিয়েছে দল। তাঁকে যুব তৃণমূলের সম্মানীয় পদ দেওয়া হয়েছিল। যেদিন মুকুল রায় বিজেপিতে যোগ দেন, সেদিনও শুভ্রাংশু বলেন, তিনি তৃণমূল পরিবারের অংশ। কিন্তু পরে স্বার্থের খাতিরে তিনিও দল ছেড়ে চলে যান।

বীজপুরে দলবদলুদের ভোট না দেওয়ার আহ্বান জানান কুণাল ঘোষ। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করুন”।

 

জনসভায় যখন কুণাল বলছেন, মুকুল রায়ের জন্য তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তখন তাঁর কথার সমর্থনে হাততালি দিয়ে ওঠেন সভায় উপস্থিত জনতা। দলবদলুদের নাম উচ্চারণ হতেই ভিড়ে ঠাসা সভা থেকে ‘গদ্দার’ আওয়াজ ওঠে।

এদিন নরেন্দ্র মোদির বাংলা নিয়েও কটাক্ষ করেন কুণাল। মোদির ‘পদ্মের’ বিকৃত উচ্চারণ নিয়ে সভায় হাসির রোল ওঠে।

কুণাল বলেন, তেসরা মে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি ফের যাবেন বীজপুরে। সভা থেকে তখন আওয়াজ ওঠে ‘আসতেই হবে’।

আরও পড়ুন- করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন উপসর্গগুলি সম্পর্কে জেনে নিন

Advt

Related articles

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...