Saturday, April 4, 2026

পঞ্চম দফা নির্বাচনের আগে আজ রাজ্যে ঠাসা কর্মসূচি শাহ-নাড্ডার

Date:

Share post:

করোনা পরিস্থিতি ক্রমাগত লাগামছাড়া হয়ে চলেছে দেশ তথা রাজ্যে। এই সব কিছুর মাঝেই রাজ্যে চলছে নির্বাচনী মহাযুদ্ধ। রাত পোহালেই পঞ্চম দফা নির্বাচন। তার আগে শুক্রবার নির্বাচনী প্রচারে অংশ নিতে ফের শহরে পা রাখতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত ঠাসা কর্মসূচি রয়েছে বিজেপির(BJP) এই দুই শীর্ষ নেতৃত্বের।

আরও পড়ুন:শেষ তিন দফার ভোট এক সঙ্গে করার পরিকল্পনা নেই, জল্পনায় জল ঢেলে জানালো কমিশন

বিজেপি তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১১.৩০টা নাগাদ তেহট্টে জনসভা করবেন অমিত শাহ। ষষ্ঠ দফার নির্বাচনকে মাথায় রেখেই এই জনসভা। এরপর দুপুর ১ টা নাগাদ কৃষ্ণনগর উত্তরে করবেন রোড শো। ৩ টে নাগাদ ব্যারাকপুরে বিজেপির আরও একটি রোড শোতে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বিকেল ৪.৪৫ নাগাদ খড়দাতে একটি জনসভা রয়েছে অমিত শাহের। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার যে কর্মসূচি প্রকাশ করা হয়েছে তা হলো, দুপুর ১২ টা ৩৫ নাগাদ কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রের পাচান্দি খেলার মাঠে প্রথম জনসভা করবেন জেপি নাড্ডা। এরপর দুপুর ৩টে নাগাদ গলসি বিধানসভা কেন্দ্রে একটি রোড শো রয়েছে তার। পাশাপাশি দমদম উত্তরে বিকেল ৫টা নাগাদ রয়েছে আরো একটি রোড শো। রয়েছে। এছাড়াও ৬.৪৫ নাগাদ উত্তর কলকাতা বিধানসভা কেন্দ্র এবং ৭.৪৫ নাগাদ বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে দুটি টাউন হল সভা রয়েছে জেপি নাড্ডার।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...