Tuesday, June 16, 2026

হাসপাতালের কেবিন থেকে লাফিয়ে নীচে পড়ে করোনা রোগীর ‘আত্মহত্যা’

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে নীচে পড়ে হাসিব ইকবাল (৫০) নামে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাজধানীর নিউ ইস্কাটনের একটি বাসায় থাকতেন তিনি। মুগদা থানার এসআই শরিফুল ইসলাম জানান, রাত ১২টা ৫০ মিনিটে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, “হাসিব ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুগদা হাসপাতালের ১১ তলার একটি কেবিনে ভর্তি ছিলেন। ওই কেবিনে একটি চিরকুট লিখে ১১ তলা থেকে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।”

আরও পড়ুন-ইস্যু সেই অনুপ্রবেশ, আয়ুশগ্রামের সভা থেকে শাসকদলের বিরুদ্ধে সরব শাহ

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, “হাসপাতালে হাসিবের বিছানায় রাখা চিরকুটটিতে লেখা ছিল ‘আমি আত্মহননের পথ বেছে নিলাম। ইসলামি শরিয়া মোতাবেক আমার দাফনের ব্যবস্থা করুন’।”

তিনি বলেন, “৯ এপ্রিল থেকে হাসিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার আত্মীয়স্বজনকে খোঁজ করে পাওয়া যাচ্ছে না। মোহাম্মদপুরে এক সৎভাইয়ের খোঁজ পাওয়া গিয়েছিল। তিনি আসতে পারবেন না বলে জানিয়েছেন।”

Advt

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...