Saturday, April 4, 2026

২ লক্ষের গণ্ডি পেরিয়ে দেশে করোনা সংক্রমণ আড়াই লক্ষ ছুঁই ছুঁই, গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু

Date:

Share post:

চোখ রাঙ্গাচ্ছে করোনা। দু’লক্ষের গণ্ডি ছাড়িয়ে আড়াই লক্ষের দিকে ধাবিত হচ্ছে সংক্রমণ। গত বুধবার থেকে তা ক্রমেই বেড়ে যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। যা শুক্রবারের তুলনায় ১৭ হাজারের বেশি। সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে রেকর্ড হারে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪১ জনের। অতিমারির আবহে এটাই সর্বোচ্চ মৃত্যু।
মারণ ভাইরাসে দেশে এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৬৪৯ জনের। কিন্তু চিন্তার বিষয় হল, কোনওভাবেই রাশ টানা যাচ্ছে না এই মারণ ভাইরাসের। মার্চের মাঝামাঝিও দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১০০ থেকে ২০০-র মধ্যে। শনিবার তা ছাপিয়ে ১৩০০ -য় পৌঁছল।
দৈনিক সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। জায়গায় জায়গায় নাইট কার্ফু, লকডাউন, মিটিং মিছিলের সময় সীমাবদ্ধ করার পরও রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এই মূহুর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন, ১৬ লক্ষ ৭৯ হাজার ৭৪০ জন। করোনার প্রাথমিক পর্বেও এত বিশাল সংখ্যক রোগী ছিল না। সংক্রমণ বৃদ্ধির জেরে হাসপাতালগুলিতে বেড নিয়েও টানাটানি পড়েছে। পাশাপাশি বেড়েছে সৎকারের সমস্যা। টীকাকরণের পরও কোনও সুরাহা মিলছে না। আগামী ২ মে ভোট গণনার দিন শেষ হতেই উচ্চপর্যায়ে বৈঠক হবে বলে মনে করছেন চিকিৎসকরা।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...