Wednesday, June 24, 2026

টি-২০ বিশ্বকাপের জন্য ভেন‍্যু ঠিক করে ফেলল বিসিসিআই

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের (T-20)জন্য ৯টি কেন্দ্র ঠিক করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড( bcci)। যার মধ‍্যে রয়েছে কলকাতাও(kolkata)। ওই ৯টি কেন্দ্রেই হবে বিশ্বকাপের সমস্ত ম্যাচ। অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর।

বিসিসিআইয়ের তরফে খবর, কলকাতা ছাড়াও টি-২০ বিশ্বকাপের ম‍্যাচ খেলার ৯টি কেন্দ্র হল, মুম্বই, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা, আমদাবাদ এবং লখনউ। এর মধ্যে আমদাবাদ, লখনউ, চেন্নাই এবং হায়দরাবাদ নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে। সূত্রের খবর, আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই নাকি হতে চলেছে ফাইনাল।

বোর্ডের এক কর্তা এদিন সংবাদ সংস্থাকে বলেন, “প্রতিটি কেন্দ্রকেই এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে এবং প্রস্তুতি শুরু করে দিতে বলা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি মাথায় রাখা হচ্ছে এবং শেষ দিকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অক্টোবর-নভেম্বরে পরিস্থিতি কেমন থাকবে এখনই বলা মুশকিল। কিন্তু প্রস্তুতি শুরু করতেই হবে।”

আরও পড়ুন:পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের দিনই সিএসকের জার্সি গায়ে নজির গড়লেন ধোনি

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...