Saturday, June 13, 2026

“AK-47 নিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে BSF!” বিস্ফোরক মালদা উত্তরের তৃণমূল প্রার্থী

Date:

Share post:

আগামী ৭ মে চলতি লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ভোট গ্রহণ। এই পর্বে অন্যতম নজরকাড়া কেন্দ্র মালদা উত্তর। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পরও এই আসনটি এখনও পর্যন্ত অধরা রাজ্যের শাসক দল তৃণমূলের। এবার এই কেন্দ্রকে পাখির চোখ করেছে ঘাসফুল শিবির। প্রার্থী করা হয়েছে স্বেচ্ছাবসর নেওয়া আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁকে সামনে রেখে প্রথমবার এই আসন জয়ের স্বপ্ন দেখছে তৃণমূল। সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় এবার ভোটের মুখে বিস্ফোরক অভিযোগ তুললেন। তাঁর নিশানায় বিএসএফ!

একে-৪৭ এসএলআর নিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। মালতীপুর বিধানসভার সামসিতে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে বিএসএফের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিন বছরের ওপরে এক জেলায় কর্মরত বিএসএফ আধিকারিকদের বদলির দাবিতেও সরব হন তিনি।

এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি ওল্ড মালদার মাঠে বলেছিলাম একে ৪৭ এসএলআর দিয়ে ভয় দেখাবেন না। ঠিক সেটাই হচ্ছে। বৈদ্যপুর ঋষিপুর জাজইল সব জায়গাতে অভিযোগ হচ্ছে। আজকে আমি সবাইকে বলছি, থানায় যাবেন। অভিযোগ দেবেন। সীমান্তে যারা পাহারা দিচ্ছেন, তাদের আমি সম্মান করি।,আপনি আপনার কাজ করুন। কিন্তু আমাদের সমর্থকদের যদি ভয় দেখানো হয়, তাহলে সেটা ঠিক হবে না।”

প্রসূন বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ, “ভোট এগিয়ে আসতেই বৈদ্যপুর, জাজইলে এই ভয় দেখানো শুরু হয়েছে। সমস্ত অভিযোগ আমি জমা করেছি। এরপরে কিন্তু আমরা দাবি করছি, এক জেলাতে ৩ বছরের উপর কর্মরত সমস্ত প্যারামিলিটারিকে বদলি করতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে। এমসিসির নিয়ম অনুযায়ী এই জেলাতে তিন বছর যারা আছেন সীমান্ত পাহারা দিচ্ছেন তাদের সবাইকে বদলি করতে হবে। না হলে নিরপেক্ষ ভোট করতে দিচ্ছে না ওরা ওখানে।”

আরও পড়ুন- জোটের বড় গদ্দার! নাম না করে অধীরকে তুলোধনা মমতার, নিশানায় সেলিমও

ভোটারদের প্রতি তৃণমূল প্রার্থীর আশ্বাস, “কেউ ভয় পাবেন না। ভোটের দিন আমি ওখানে থাকব। প্রসূন থাকবে। এক প্রসূন মরবে। হাজার প্রসূন জন্মাবে।”

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...