Saturday, April 4, 2026

নাম না করে বিজেপিকে তোপ: সিআইডি তদন্তের নির্দেশ দেব, অডিও ক্লিপ ফাঁস নিয়ে জানালেন ক্ষুব্ধ মমতা

Date:

Share post:

অডিও ক্লিপ প্রকাশ নিয়ে এবার বিজেপি-র তীব্র আক্রমণ করলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। শনিবার, গলসির সভা থেকে নাম না করে অডিও ক্লিপ ফাঁস নিয়ে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। শুক্রবার বিজেপির তরফে একটি অডিও (Audio) ক্লিপ প্রকাশ করা হয়। বিজেপির (Bjp) দাবি, সেটি শীতলকুচির ঘটনার ঠিক পরেই পার্থপ্রতিম রায়ের সঙ্গে তৃণমূল নেত্রীর ফোনালাপের অডিও। যদিও সেই অডিও টেপের সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। এই নিয়ে আগেই কেন্দ্রের বিরুদ্ধে ফোন ট্যাপিংয়ের অভিযোগ তোলে শাসকদল।

এদিন, দলীয় প্রার্থীর সমর্থনে গলসির প্রচার সভা থেকে এ নিয়ে সুর চড়ান মমতা। তিনি বলেন, “কার সঙ্গে কথা বলছি, তা ট্যাপ করা হচ্ছে। এটা একটা বড় দুর্নীতি। আমি জানতে চাই, কে আমার ফোনে আড়ি পাতছে? সবার ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় সরকার। সরকার গড়ার পরে আমি সিআইডি (Cid) তদন্তের নির্দেশ দেব”।

কোভিড পরিস্থিতির কারণে বাকি তিন দফা একসঙ্গে করার প্রস্তাব দেন তৃণমূল নেত্রী। এদিনও তিনি বলেন, নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু উল্টে সময় কমিয়ে দিয়েছে। “কেন আমাদের নির্বাচনে প্রচারের সময় কমিয়ে দেওয়া হল? তিনটি দফার নির্বাচন একসঙ্গে হতেই পারত। কিন্তু কমিশন সেটা করল না, এ দিকে প্রচারের সময় কমিয়ে দিল”।

এদিন সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলিকে বেসরকারীকরণ নিয়ে সরব হন তৃণমূল নেত্রী। দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গে যোগাযোগের বিশেষ ব্যবস্থা করে বাণিজ্য করিডোর তৈরি হবে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...