Monday, March 30, 2026

ফের করোনা প্রাণ কাড়ল তৃণমূল নেতা আবদুর রহমানের

Date:

Share post:

সামশেরগঞ্জ, জঙ্গিপুরের সংযুক্ত মোর্চার প্রার্থীর পর করনায় প্রাণ হারালেন তৃণমূল নেতা আবদুর রহমান। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মুরারইয়ের তৃণমূল নেতা আবদুর রহমান। কিন্তু তাঁর শরীরে মারণ ভাইরাস ছড়িয়ে পড়ায়, প্রবীণ নেতাকে বাঁচানো যায় নি। শনিবার সকালেই হাসপাতালে মৃত্যু হয় তাঁর। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
২১ এর বিধানসভা নির্বাচনেও আবদুর রহমানকে প্রার্থী করেছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকেরাও তাঁকে পুরোদমে বিশ্রাম নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু ভোটের আগে সেসব তোয়াক্কা না করে তৃণমূলের হয়ে প্রচার চালিয়ে যান তিনি। এরইমাঝে তাঁর শরীরের আরও অবনতি হওয়ায় , মুরারই কেন্দ্রের নতুন প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল। তবে ভোট প্রচারের খবরাখবর রাখতেন মুরারই কেন্দ্রের বিদায়ী বিধায়ক।
প্রার্থী তালিকা ঘোষণা করার কয়েকদিন পরেই বর্ষীয়ান এই নেতার করোনা রিপোর্ট পজিটিভ আসে। কিছুদিন ঘরে থাকার পর চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় আর এন টেগোরে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল। ইদানিং শরীরে অক্সিজেনের মাত্রা কমে আসছিল। এরপর শনিবার সকালেই মৃত্যু হয় তাঁর। নেতার এই আকস্মিক মৃত্যুতে দিশেহারা দলীয় কর্মীরা।

Advt

Related articles

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...