Saturday, June 27, 2026

প্রথমবার ভোটারদের জন্য বিশেষ বার্তা দিয়ে টুইট প্রধানমন্ত্রীর

Date:

Share post:

প্রতি দফার ভোটের সকালে প্রধানমন্ত্রী নিয়ম করে টুইট করছেন। এবং বাংলার মানুষের মন জয়ে তিনি বাংলা ভাষাতেই করছেন টুইট। শনিবারও তার ব্যতিক্রম হল না।

শনিবার, রাজ্যের পঞ্চম দফার নির্বাচনের দিনও বাংলায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে প্রথমবার যাঁরা ভোটাধিকার (Vote) প্রয়োগ করতে চলেছেন, তাঁদের জন্য বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)৷ তাঁদের বুথে গিয়ে ভোট দিতে আহ্বান জানাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী এবং বার্তা দিচ্ছেন গণতন্ত্রের (Democracy) স্বাদ নিতে।

মোদি রাজ্যবাসীর উদ্দেশ্যে টুইট করে জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেবার আহ্বান জানাই। বিশেষত প্রথম বার যারা  ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন’। প্রথমবার ভোটারদের উৎসাহ আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর এই টুইট ৷ এর পাশাপাশি তিনি অন্যান্য ভোটারদের জন্যও বার্তা দিয়েছেন বিপুল পরিমাণে ভোট দেবার।

আরও পড়ুন- ভোট শুরুর আগেই রক্তাক্ত বর্ধমান,এজেন্টকে মারধরের অভিযোগ

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...