Monday, June 22, 2026

দফায় দফায় সংঘর্ষে অশান্ত বিধাননগরের শান্তিনগর

Date:

Share post:

পঞ্চম দফার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়াল বিধাননগরে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় বিধাননগরের (Bidhannagar) শান্তিনগর (Shantinagar)। দু’পক্ষের মধ্যে হাতাহাতি থেকে ইট বৃষ্টি চলে অভিযোগ। আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। একাধিক বুথে যান বিজেপি (Bjp) প্রার্থী সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। তাঁর বিরুদ্ধে বহিরাগতদের এনে উত্তেজনা ছড়ানো অভিযোগ তোলেন তৃণমূল (Tmc) প্রার্থী সুজিত বসু (Sujit Basu)।

সকালে বুথের শান্তিনগরে কাছে অবৈধ জমায়েতের অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি। বিজেপির বিরুদ্ধে পাল্টা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের। তৃণমূল প্রার্থী সুজিত বসু অভিযোগ করেন, “ভোট লাইনে ভয় দেখানোর জন্যই এসব করে বিজেপি।”

আরও পড়ুন-কামারহাটিতে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপ্যাধ্যায়ের উপরে হামলার অভিযোগ

শান্তিনগরে উত্তেজনা মিটতে না মিটতে সল্টলেকের নয়াপট্টিতে (Nayapatti) যান সব্যসাচী দত্ত। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিজেপি প্রার্থীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেন তাঁরা। অভিযোগ, ভোটারদের ভয় দেখান বিজেপি প্রার্থী। এইসময় বিজেপি কর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। চরম উত্তেজনা দেখা দেয় ওই এলাকায়। দীর্ঘক্ষণ সব্যসাচী দত্তকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে দু’পক্ষে।

Advt

Related articles

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

ভেঙে যাবে সচিনের রেকর্ড! চলতি সপ্তাহেই ভারতীয় সিনিয়র দলে অভিষেক বৈভবের?

ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav...

মদের দোকানের লাইসেন্সে নতুন নিয়ম, বাজেটে কড়া বার্তা

রাজ্যে মদের দোকানের জায়গা ও লাইসেন্স (License) দেওয়া নিয়ে বড় পরিবর্তন ঘোষণা করল বিজেপি সরকার (BJP Government)। সোমবার...