Wednesday, June 24, 2026

ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের

Date:

Share post:

বেফাঁস বাক্যবাণে বিতর্ক তৈরিতে তিনি সিদ্ধহস্ত। ব্যতিক্রম হল না রবিবারও। তৃণমূল কংগ্রেস   (Trinamool Congress) প্রথম থেকেই অভিযোগ জানিয়ে আসছিল বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে নির্বাচন কমিশন ( election Commission)। তৃণমূল কংগ্রেস শুরু থেকেই বারবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আসছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Narendra Modi and Amit Shah) ইচ্ছেতেই যে বাংলায় আট দফায় ভোট করানো হচ্ছে, তৃণমূল কংগ্রেসের এই দাবিতে রবিবার কার্যত সীলমোহর দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন, ‘‌আমরা যেভাবে চাইছি, সেভাবেই ভোট হচ্ছে! আমরা খুশি। যাঁরা পালাতে চাইছে, তারাই একদিনে ভোট করানোর দাবি তুলছেন‌।’‌ পাশাপাশি এক দফায় ভোট সম্পন্ন করার দাবি করায় তৃণমূলের উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, ‘‌খেলা হবে স্লোগান তুলে যাঁরা ভোটযুদ্ধে নেমেছিলেন, তাঁরাই এখন বেগতিক বুঝে খেলার ময়দান ছেড়ে পালাতে চাইছেন। সেজন্য বাকি তিন দফার ভোট একদিনে করাতে বারবার আবেদন করছেন।’‌ দিলীপ ঘোষের এই মন্তব্যে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির অঙ্গুলিহেলনে এবং মোদি- শাহ জুটির নির্দেশেই যে কমিশন পশ্চিমবঙ্গে ভোট পরিচালনা করছে এ নিয়ে এখন আর কোনও সন্দেহের অবকাশ রইল না।

Advt

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...