Saturday, June 13, 2026

“হিন্দু মুসলমান এক থাকুন, ভোট ভাগ হতে দেবেন না”, চাপড়ার সভা থেকে বার্তা কুণালের

Date:

Share post:

“বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) সরাতে ডেইলি প্যাসেঞ্জার হয়েছেন বিজেপির(BJP) কেন্দ্রীয় নেতারা। তারপরও বিজেপির হার নিশ্চিত বুঝে এখন কেন্দ্রীয় বাহিনীকে(Central force) দিয়ে গুলি চালাচ্ছে হিন্দু-মুসলমান ভাগাভাগি করছে। এই বিজেপিকে ক্ষমা করবেন না। ভোট আসবে ভোট যাবে। হিন্দু-মুসলিম আমরা সকলে হাতে হাত রেখে একসঙ্গে থাকব।” রবিবার চাপড়া তৃণমূল প্রার্থী(TMC candidate) রুকবানুর রহমানের সমর্থনে প্রচারে গিয়ে এমনটাই জানালেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। পাশাপাশি তিনি এটাও জানালেন, “তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোট দেওয়ার অর্থ বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া। আপনাদের কাছে আবেদন ভোট ভাগ হতে দেবেন না।”

রবিবার চাপরা জনসভা থেকে হিন্দু-মুসলিম ঐক্যের বার্তা দিয়ে কুণাল ঘোষ বলেন, “আমাদের দলটার নাম TMC। যার অর্থ T মানে Temple, M মানে Mosque, C মানে Church। অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি। ভোট আসবে ভোট যাবে কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতি কোনও ভাবেই আমরা নষ্ট করব না।” পাশাপাশি কুণাল বলেন, “নির্বাচনে জেতার জন্য বিজেপি টাকা দিয়ে নানান রকম দল তৈরি করছে নির্দল দাঁড় করাচ্ছে। তবে এদের ষড়যন্ত্রে পা দেবেন না। তৃণমূলের বাইরে একটি ভোট পড়ার অর্থ সেই ভোটটায় বিজেপির সুবিধা করে দেওয়া।”

আরও পড়ুন:ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী এজেন্ট নান্নু হোসেন প্রয়াত

পাশাপাশি এদিনের সভায় থেকে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধেও তোপ দাগলেন কুণাল ঘোষ। তিনি বলেন, ‘বাংলায় করোনার প্রভাব একেবারে কমে গিয়েছিল। সেটাকে আবার বাড়িয়ে তুললো এই নির্বাচন কমিশন ও বিজেপি। আমরা বলেছিলাম বাকি ৩ দফা ভোট একসঙ্গে করে দিতে। তবে বিজেপির সুবিধা করে দিতে নির্বাচন কমিশন সে পথে হাঁটল না।’

Advt

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...