Friday, June 26, 2026

জয়ের হ‍্যাটট্রিক আরসিবির, কেকেআরের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং ম‍্যাক্সওয়েল ডিভিলিয়ার্সের

Date:

Share post:

আইপিএলের (ipl) তৃতীয় ম‍্যাচে হারল কলকাতা নাইট রাইডার্স( kkr)। এদিন তারা হারল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালোরের ( rcb) কাছে। ইয়ন মর্গ‍্যানের দলের বিরুদ্ধে ৩৮ রানে জিতল বিরাট কোহলির দল। আরসিবির হয়ে দুরন্ত ব‍্যাটিং ম‍্যাক্সওয়েল এবং এবি ডিভিলিয়ার্সের।

এদিন ম‍্যাচে টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২০৪ রান করে বিরাট বাহিনী। ম‍্যাচে এদিন দুরন্ত ব‍্যাটিং এবি ডিভিলিয়ার্স এবং ম‍্যাক্সওয়েলের। ৭৮ রান করেন ম‍্যাক্সওয়েল। ৭৬ রান করে অপরাজিত ডিভিলিয়ার্স। তবে এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ অধিনায়ক বিরাট কোহলি। নাইটদের হয়ে দুই উইকেট নেন বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নেন প‍্যাট ক‍্যামিন্স এবং প্রসিদ্ধ কৃষ্ণা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৬৬ রানে গুটিয়ে যায় কেকেআর। কেকেআরের হয়ে সর্বোচ্চ রান করেন আন্দ্রে রাসেল। ৩১ রান করেন তিনি। ২১ রান করেন শুভমন গিল। ২৫ রান করেন ত্রিপাঠী। ২৯ রান করেন অধিনায়ক মর্গ‍্যান। ২৬ রান করেন শাকিব-উল-হাসান। আরসিবির হয়ে ৩ উইকেট নেন জেমিসন। দুটি করে উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল এবং হর্শল প‍্যাটেল। একটি উইকেট পান ওয়াশিংটন সুন্দর।

আরও পড়ুন:হায়দরাবাদে টি-২০ বিশ্বকাপের ম‍্যাচ পেয়ে টুইট আজহারের

 

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...