Friday, June 26, 2026

প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের টাকা দেওয়ার নাম করে বিধবাকে গণধর্ষণ, ফের শিরোনামে উত্তরপ্রদেশ

Date:

Share post:

ফের শিরোনামে উত্তরপ্রদেশ। এবার এবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থসাহায্য পাইয়ে দেওয়ার নাম করে এক বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল যোগীরাজ্যে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল জেলার আসমোলি থানার অন্তর্গত নাখাসা গ্রামে। অভিযোগ, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা অর্থসাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে স্থানীয় ব্লক অফিসের এক কেরানি ও তার বন্ধু ওই বিধবা মহিলাকে গণধর্ষণ করে। এমনকী, নথিপত্র তৈরির জন্য নির্যাতিতার কাছ থেকে দু’ হাজার টাকাও নেওয়া হয়। আপাতত নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

নির্যাতিতা ওই মহিলার অভিযোগ, গণধর্ষণে অভিযুক্তের এক জন নিজেকে ব্লক অফিসের করণিক বলে পরিচয় দিয়েছিলেন। তিনি ওই মহিলাকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন। শেষপর্যন্ত দু’হাজার টাকায় রফা হয়। এরপর এক আধিকারিকের সঙ্গে দেখা করানোর অছিলায় অভিযুক্ত তাঁকে পার্শ্ববর্তী মাদালা গ্রামের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানেই বন্দুক দেখিয়ে ওই যুবক ও তার এক বন্ধু তাঁকে গণধর্ষণ করে ও ঘটনার ভিডিও তুলে রাখে। বিষয়টি এখানেই শেষ হয়নি। এরপর ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত তাঁকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ মহিলার।

নির্যাতিতা জানিয়েছেন, প্রথমে ঘটনার কথা পুলিশকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ওই মহিলা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের দ্বারস্থ হন। এর পরই ধর্ষণে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে মামলা দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন- জয়ের হ‍্যাটট্রিক আরসিবির, কেকেআরের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং ম‍্যাক্সওয়েল ডিভিলিয়ার্সের

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...