Tuesday, March 31, 2026

‘সুবিধাভোগী’ মুকুলকে তুলোধোনা, আদি বিজেপিকে তৃণমূলে ভোট দেওয়ার আবেদন কুণালের

Date:

Share post:

কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে রবিবার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী মুকুল রায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। জানিয়ে দিলেন, ‘নিজের পিঠ বাঁচাতে বিজেপিতে গিয়েছে মুকুল। সারদা থেকে টাকা খেয়ে সারদাকে শেষ করেছে। এখন গ্রেফতারির হাত থেকে বাঁচতে বিজেপির কোলে দোল খাচ্ছে। আদি বিজেপির কাছে আবেদন জানাবো এই মুকুল রায়কে একটিও ভোট দেবেন না। ও ভালোবেসে বিজেপিতে যায়নি। তৃণমূলের পচা উচ্ছিষ্ট, গ্রেফতারির হাত থেকে বাঁচতে সুবিধে নিতে গিয়েছে। হাতজোড় করে বলছি ওর পাপের ভাগিদার আপনারা হবেন না। এই সুবিধাবাদী মুকুলকে একটি ভোটও দেবেন না।’

রবিবার কৃষ্ণনগরের উত্তরে তৃণমূল প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়ের সমর্থনে পরপর ৩টি জনসভা করেন কুণাল ঘোষ। এই জনসভায় শুরু থেকেই মুকুল রায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন তিনি। মুকুলের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের সম্পর্কে বলতে গিয়ে নিজের অতীতকে টেনে এনে কুণাল ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যখন জেলা সফরে যেতেন তখন তার সফরসঙ্গী হিসেবে একটি ঘরে থাকতাম আমি আর মুকুলদা। আমি বুঝতে পারিনি আমার সঙ্গে থেকে আমারই পিঠে ছুরি মারার ষড়যন্ত্র করছে ও। আমি দায়িত্ব নিয়ে বলছি মুকুলকে আমার থেকে বেশি কেউ চেনে না। পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে হাত মিলিয়ে আমার পিঠে ছুরি মেরেছিল এই মুকুল।’

একইসঙ্গে তিনি আরো বলেন, ‘যদি আমি বেঁচে থাকি এই মুকুলের শেষ দেখে ছাড়ব। ওকে বেশিদিন বাইরে রাখবো না। ওর বিজেপির বাবারা কতদিন বাঁচায় কড়ায়-গণ্ডায় বুঝে নেব। কলার ধরে জেলের গেট পর্যন্ত পৌছে দেবো আমি।’ পাশাপাশি আদি বিজেপির কাছে আবেদন জানিয়ে কুণাল ঘোষ বলেন, “আপনারা এই বিজেপিকে ভোট দেবেন না নারোদা- সারদা কাণ্ডের পর যে মুকুলের গ্রেফতারের দাবিতে সরব হয়েছিল বিজেপি। যে বিজেপি আওয়াজ তুলেছিল ভাগ মুকুল ভাগ। আজ সেই মুকুল রায়ের হয়ে দেওয়াল লিখতে বিবেকে বাধবে না আপনাদের? অনুরোধ করবো এই মুকুল রায়কে ভোট না দিয়ে তৃণমূলের ঝকঝকে প্রার্থী যে সমাজের কাজ করতে চায় মানুষের কাজ করতে চায় তাঁকে ভোটটা দিন। আপনারা ওই গদ্দার জানোয়ারটাকে ভোট দেবেন না।”

Advt

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...