Saturday, April 4, 2026

মৃত্যু হলেও ৫০ লক্ষের বিমা বন্ধ করোনা যোদ্ধাদের, “অমানবিক” সিদ্ধান্ত মোদি সরকারের

Date:

Share post:

কথা দিয়েও তা রাখেন না। সব প্রতিশ্রুতি “জুমলা”, দীর্ঘদিন ধরে বিরোধীদের এমন অভিযোগে বিদ্ধ নরেন্দ্র মোদি (Narendra Modi)ও তাঁর সরকার। এবার ফের অভিযোগই যেন প্রমাণ হতে চলেছে। এখন থেকে মহামারির (Pendamic) বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা কোভিড যোদ্ধারা (Movie Warriors) আর কেন্দ্রের ঘোষিত ৫০ লক্ষের বিমা (Corona Insurance) পাবেন না। করোনা যোদ্ধার মৃত্যু ঘটলে পরিবার নুন্যতম সাহায্য থেকে বঞ্চিত হবেন।

প্রসঙ্গত, গত বছর লকডাউনের পর চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার জীবনবিমার প্রকল্প চালু করেছিল কেন্দ্র। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের (Pradhan Mantri Garib Kalyan Package) আওতায় এই বিমা পরিষেবা চালু করা হয়েছিল। এবার তা বন্ধ করা হলো। করোনা মোকাবিলায় লড়াইয়ে কোনও চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে দেওয়া হত ৫০ লক্ষ টাকা সাহায্য। নিকাশি কর্মী ও আশা কর্মীদেরও এই প্রকল্পের আওতায় আনা হয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, এখনও পর্যন্ত গোটা দেশে মোট ২৮৭ জন করোনা যোদ্ধার পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছে। তবে, এবার থেকে আর সেই সাহায্য পাবে না মৃত করোনা যোদ্ধাদের পরিবার।

গত বছর, অর্থাৎ ২০২০ সালের ৩০ মার্চ থেকে প্রথমে ৩ মাসের জন্য এই বিমা চালু হয়। পরে মেয়াদ বাড়িয়ে ২০২১ সালের ২৪ মার্চ করা হয়। অর্থাৎ, ২৪ মার্চের আগে কোনও করোনা যোদ্ধার মৃত্যু হলে তাঁর পরিবার বিমার টাকা পাবেন। এবং ২৪ এপ্রিল পর্যন্ত নথি জমা করা যাবে। তারপর থেকে আর এই সুবিধা মিলবে না।,

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ সম্প্রতি রাজ্যেগুলির মুখ্যসচিবদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের জীবনবিমা প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। তবে নতুন করে করোনা যোদ্ধাদের জন্য পরিকল্পনা করা হচ্ছে কেন্দ্রের তরফে তেমনটাই জানিয়েছেন। কিন্তু এই ভয়ঙ্কর করোনা কালে নতুন প্রকল্প ঘোষণার আগে বিমার মেয়াদ না বাড়িয়ে কেন্দ্রের এমন সিদ্ধান্তকে “অমানবিক” বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...