Friday, June 26, 2026

হোম আইসোলেশন এখন ১৭ দিনের!

Date:

Share post:

চোদ্দ দিন নয়, হোম আইসোলেশন এখন ১৭ দিনের। রবিবার এই সংক্রান্ত আদর্শ নিয়মাবলী প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। গাইডলাইনে জানানো হয়েছে, করোনার মৃদু উপসর্গ থাকা কো মরবিডিটিহীন ৫০ বছরের কম বয়সীরাই হোম আইসোলেশন বা বাড়িতে থাকতে পারবেন। উপসর্গ দেখা দেওয়ার ১৭ দিন পর তিনি সেখান থেকে বের হতে পারবেন।  তবে এ ক্ষেত্রে একটি শর্তের আছে।
শেষ দশ দিন কোনও উপসর্গ থাকা চলবে না। এক্ষেত্রে হোম আইসোলেশন মুক্ত হওয়ার জন্য দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করার প্রয়োজন নেই।  তবে এই পর্বে টেলিমেডিসিনের মাধ্যমে প্রশিক্ষিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে।  এছাড়া তাপমাত্রা, নাড়ির গতি, রক্তচাপ, শরীরে অক্সিজেনের মাত্রা ও প্রস্রাবের পরিমাণের মতো অত্যাবশ্যকীয় কয়েকটি পরীক্ষা করাতে হবে।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...