Friday, June 26, 2026

চিন্তা বাড়াচ্ছ করোনা, একলাফে রাজ্যে সংক্রমণ ৮ হাজারের গণ্ডি ছাড়াল

Date:

Share post:

রাজ্যে ক্রমেই মহামারীর আকার নিচ্ছে করোনা। রাজ্যে করোনায় নতুন সংক্রমণ প্রায় সাড়ে ৮ হাজারের কাছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪১৯ জন।এরমধ্যে শেষ ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৯৭ জন। এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৬০।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। যদিও শনিবারের তুলনায় রবিবার মৃত্যুর হার খানিকটা হলেও কম। সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৩ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪৯ হাজার ৬৩৮-এ। একদিনে সক্রিয় রোগী বেড়েছে সাড়ে চার হাজারের কাছাকাছি। এরই মধ্যে চাহিদা বেড়েছে অক্সিজেনের।

জেলার নিরিখে সর্বোচ্চ স্থানে রয়েছে কলকাতা। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে নতুন সংক্রমণ ১ হাজার ৮৬০। দক্ষিণ ২৪ পরগনায় নতুন আক্রান্তের সংখ্যা ৫০১। তারপরে রয়েছে যথাক্রমে হাওড়া(৪৯০), হুগলি (৩৫২), বীরভূম (৪৭১), পশ্চিম বর্ধমান (৩৮৯) ও মালদহে (৩৮৮)।
করোনা পরিস্থিতি নিয়ে রবিবারই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আর কোনওরকম বড় মাটি মিছিল বা জনসভা করবেন না তিনি। এমনকি রাজ্যের ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি রাজ্যের টিকা, ওষুধ ও অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখার বিষয়টি নিতে প্রধানমন্ত্রীকে খতিয়ে দেখতে বলেছেন।অন্যদিকে বাংলায় প্রচার সভা বাতিল করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

Advt

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...