Tuesday, March 24, 2026

রাজ্যে করোনা মোকাবিলায় তৈরি টাস্কফোর্স, এখনই হচ্ছে না নাইট কার্ফু-লকডাউন: মমতা

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। কিন্তু এই পরিস্থিতিতে রাজ্যের মানুষকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, মালদহে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে মমতা বলেন করোনার (Corona) দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার ইতিমধ্যেই টাস্কফোর্স (Taskforce) তৈরি করেছে। আতঙ্কের কোনও কারণ নেই।

মমতা জানান,

• ইতিমধ্যেই ১০০০ টি বেড বাড়িয়েছে রাজ্য সরকার

• কয়েক দিনের মধ্যে আরও সাড়ে চার হাজার বেড বাড়ানো হবে

• ২০০ সেফ হোমে ১১০০০ বেড রয়েছে

• বিভিন্ন হোটেলে সেফ হোম তৈরি হয়েছে

• রাজ্যজুড়ে ৪০০ অ্যাম্বুলেন্স কোভিড রোগীদের পরিষেবায় ব্যবহার করা হচ্ছে

• রাজ্যে ২ হাজার করোনা রোগীর পরিস্থিতি আশঙ্কাজনক

• বেসরকারি ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম-এর ওপর জোর দেওয়া হয়েছে

• সরকারি অফিসগুলিতে ৫০% উপস্থিতি করা হয়েছে

• স্কুলগুলিতে মঙ্গলবার থেকেই গরমের ছুটি দেওয়া হয়েছে

মমতা জানান, আগে যে জায়গাগুলিতে সরকারের তরফ থেকে সেফ হোম (Safe Home) করা হয়েছিল, নির্বাচনের কাজে সেই জায়গাগুলি নিয়েছে কমিশন। ফলে সেফ হোম তৈরিতে সমস্যা দেখা দিয়েছে। সেই কারণেই হোটেল এবং বণিকসভাগুলিকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, এখনই নাইট কার্ফু করার কোনও পরিকল্পনা নেই। মমতার মাতে এটা কোন সমস্যার সমাধান নয়। এমনকী লকডাউন (Lockdown) করার কথাও ভাবছে না সরকার। তিনি বলেন, এগুলি করে সমস্যার সমাধান হবে না। মানুষের মনে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

সাংবাদিক বৈঠক থেকে ফের মমতা বলেন, বাকি দফার গুলি একদিনে করার জন্য নির্বাচন কমিশনকে আর্জি জানানো হয়েছে। অন্তত শেষ দুটো দফা যাতে একসঙ্গে করে দেওয়া যায় সেটা দেখা হচ্ছে।

একই সঙ্গে তৃণমূল (Tmc) নেত্রী জানান, কোনও বড় সভা আর কলকাতায় করবেন না তিনি। জেলাতেও খুব স্বল্প সময়ের সভা করবেন।

বিজেপির নাম না করে তৃণমূল নেত্রী বলেন, বাইরে থেকে লোক নিয়ে আসা হচ্ছে। রাজ্যে তাঁদের মাধ্যমে করোনা ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী একা এসে মিটিং করে যান। কিন্তু তাঁদের সঙ্গে প্রচুর লোক আসায় করোনা সংক্রমণের সম্ভাবনা অনেকগুণ বেড়ে যাচ্ছে। প্রত্যেক রাজ্যবাসীকে করোনা সংক্রমণের বিষয়ে সর্তকতা অবলম্বন করতে বলেন মুখ্যমন্ত্রী।

Advt

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...