Monday, April 13, 2026

ব্যবসায়ীকে অপহরণের চেষ্টায় গ্রেফতার ৬ দুষ্কৃতী, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

Date:

Share post:

কোচবিহারে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টায় গ্রেফতার হল ছ’জন দুষ্কৃতী।গোপনসূত্রে খবর পেয়ে আজ, সোমবার অভিযুক্তদের দিনহাটার এক বাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, অভিযুক্তদের মধ্যে ২ জন উত্তরপ্রদেশ ও অসমের বাসিন্দা। বাকি সকলেরই বাড়ি কোচবিহারে। অভিযুক্তদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের কাজ চলছে। কী কারণে তারা ওই ব্যবসায়ীকে অপহরণ করেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

রাজনীতির সঙ্গে কোনও যোগ নেই। কিন্তু নির্বাচনের মাঝেই অপহরণের ছক কষে কোচবিহারের এক ব্যবসায়ীকে উধাও করার  চেষ্টা করে একদল দুষ্কৃতী। অপহরণের জন্য দিনহাটার ভরত কলোনী এলাকায় একটি ভাড়া বাড়িতে ছিল তারা।  আজ, সোমবার পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে এলাকায় পৌঁছোয় পুলিশ। এরপর হাতেনাতে তাদের গ্রেফতার করে তারা। এছাড়াও তাদের কাছ থেকে দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র ও ন’টি কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে মাদকজাত দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, কোচবিহার শহরের কেশব রোড রাজপ্রাসাদের বিপরীতে একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ীকে অপহরণের ছক কষেছিল অভিযুক্তরা। স্থানীয় অভিযুক্তরা বাকি দুই অভিযুক্তকে উত্তরপ্রদেশ ও অসম থেকে ডেকে আনে।

গ্রেফতারের পর  অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন কোচবিহারের পুলিশ সুপার দেবাশিষ ধর। তিনি আরও জানান, অভিযুক্তদের অপহরণের পেছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা তা জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে৷ তারা  বড় ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল বলেই মনে করছে পুলিশ।

Advt

 

Related articles

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...