Tuesday, March 17, 2026

কেন্দ্রের শাসকদের বেছে নিলে বড় মূল্য চোকাতে হবে বাংলাকে’, জানালেন অমর্ত্য সেন

Date:

Share post:

“বাংলার শাসনভার যদি কেন্দ্রীয় শাসকদের হাতে যায়,তাহলে নিশ্চিতভাবেই বিপাকে পড়বে রাজ্য”৷ সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে একদম স্পষ্টভাবেই এ কথা জানিয়েছেন অমর্ত্য সেন (Amartya Sen)৷  নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেছেন, ” কেন্দ্রের শাসকরা বাংলায় ক্ষমতায় এলে এমন লোকজনের হাতে ক্ষমতা কুক্ষিগত হবে, যাদের সংখ্যালঘুদের অধিকার কতখানি, সে বিষয়ে জ্ঞান সীমিত, অর্থনৈতিক ও সামাজিক ন্যায়ের নীতি ত্রুটিযুক্ত৷” অমর্ত্য সেনের সতর্কবার্তা, “জাতীয় অবক্ষয় চলছে, বাংলা যেন তার অংশ হয়ে না ওঠে”৷

এই সাক্ষাতকারে আরও একধাপ এগিয়ে বিশ্ববন্দিত অর্থনীতিবিদ বলেছেন, “দরিদ্র তথা সংখ্যালঘুদের অবমাননা, আর্থিক অবক্ষয় থেকে শুরু করে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, বিজেপির শাসন কখনওই দেশের জন্য মঙ্গলজনক হয়নি”৷

 

প্রসঙ্গত, কয়েকদিন আগে এক ইংরাজি দৈনিকের সঙ্গে কথা বলার সময়ে অমর্ত্য সেন বলেছিলেন, “বাংলার শিকড়েই ধর্মনিরপেক্ষতা আছে৷ বাংলা এই শিকড়ের প্রতি দায়বদ্ধ৷ ওদিকে এ বারের বিধানসভা নির্বাচনে বিজেপি ধর্মীয় মেরুকরণের মরিয়া চেষ্টা চালাচ্ছে৷” অমর্ত্য সেন বলেছেন, ” স্থানীয় নেতাদের পরিবর্তে কেন্দ্রীয় শাসকদের হাতে রাজ্যের ভার তুলে দেওয়া হলে, বাংলায় ঘনিয়ে আসবে দুর্যোগ”৷

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee) প্রশংসাও করেছেন তিনি৷ বলেছেন, “উনি যেভাবে একাধিক জনমুখী প্রকল্প, বিশেষত নারী উন্নয়ন প্রকল্প চালু করেছেন, তা প্রশংসাযোগ্য৷

 

নোবেলজয়ী অধ্যাপকের দাবি, “আইডেন্টিটি পলিটিক্স বা পরিচয় সত্তার নোংরা রাজনীতির সাক্ষী ভোটের বাংলা৷ এই পলিটিক্সকে ব্যবহার করছে হিন্দুত্বের তথাকথিত ধারক-বাহকরা৷ রবীন্দ্রনাথ, নেতাজির বাংলায় সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় শাসকরা৷ এদের হাতে বাংলা গেলে ভুগতেই হবে”৷

স্পষ্টভাবেই বঙ্গ- রাজনীতির বর্তমান পরিস্থিতির মূল্যায়ন করে অর্থনীতিবিদ এই সাক্ষাতকারে বলেছেন, “সাম্প্রদায়িক বিভাজনকে এই মুহুর্তে যে ভাবে উস্কানি দেওয়া হচ্ছে, ১৯৪৬-এর পর এমন বিপজ্জনক প্রচেষ্টা বাংলা দেখেনি৷ সেই সময়ে মহাত্মা গান্ধী যে সম্প্রীতির পরিবেশ গড়ে তুলেছিলেন, তা বিনষ্ট করার সব ধরনের চেষ্টা এই ভোটে চলছে৷ আর সেই অশুভ চেষ্টা সফল হলে বাংলাকে বড় মূল্য চোকাতে হবে ৷”

Advt

 

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...