Monday, May 18, 2026

করোনার জের: রাজ্যে আজ থেকে বন্ধ সব সরকারি স্কুল, এগিয়ে আনা হল গরমের ছুটি

Date:

Share post:

করোনার সংক্রমণ (coronavirus)ক্রমেই বাড়ছে। আর করোনার নতুন স্ট্রেনের শিকার হচ্ছে(new strain of Corona) শিশুরাও। তাই রাজ্যে আজ থেকে সব সরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসতে হবে না শিক্ষকদেরও। এগিয়ে আনা হল গরমের ছুটি। জুন মাস পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সব স্কুল।

যদিও মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এখনই রাজ্যজুড়ে লকডাউন বা নাইট কার্ফু নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। এদিকে এবার থেকে ১৮ বছর হলেই নেওয়া যাবে করোনার ভ্যাকসিন। ১ মে থেকে এই নিয়ম কার্যকর হবে। এতদিন শুধুমাত্র ৪৫ ঊর্ধ্বদেরই ভ্যাকসিন দেওয়া হচ্ছিল।   পাশাপাশি এবার কেন্দ্রের স্থির করে দেওয়া দামে খোলা বাজারেই পাওয়া যাবে করোনার ভ্যাকসিন। উৎপাদনের ৫০ শতাংশ পর্যন্ত রাজ্যকে সরবরাহ করতে পারবে প্রস্তুতকারী সংস্থা।

 

Related articles

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...