Monday, April 6, 2026

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের সর্বকালীন রেকর্ড বাংলায়! আক্রান্ত ১০ হাজার ৭৮৪, মৃত্যু ৫৮ জনের

Date:

Share post:

ভয়ঙ্কর রূপ ধারণ করেছে করোনার দ্বিতীয় ঢেউ। ব্যতিক্রম নয় বাংলা। মারণ ভাইরাসের থাবায় এবার রাজ্যে সংক্রমণ ও মৃতের সর্বকালীন রেকর্ড।

রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০ হাজার পেরিয়ে কার্যত ১১ হাজার ছুঁইছুঁই! যা গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের সর্বকালীন রেকর্ড বাংলায়। মৃত্যুর ক্ষেত্রেও রেকর্ড।

আজ, বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণের কবলে পড়েছেন ১০ হাজার ৭৮৪ জন। ফলে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬ লক্ষ ৮৮ হাজার ৯৫৬। এই মুহূর্তে চিকিৎসা চলছে ৬৩ হাজার ৪৯৬ জন।

এবারও সবচেয়ে করুণ অবস্থা কলকাতায়। গত ২৪ ঘণ্টায় এই শহরেই সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। সংখ্যার হিসেবে যা, ২ হাজার ৫৬৮! দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। বাকি জেলাগুলির পরিস্থিতিও খুব খারাপ।

সুস্থতার হারও কমেছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টা প্রাণ হারিয়েছেন ৫৮ জন। সেটাও রেকর্ড। সর্বাধিক মৃত্যু উত্তর ২৪ পরগনায়, দ্বিতীয় স্থানে কলকাতা। বাদ যায়নি দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান ও দুই মেদিনীপুর জেলাও।

আরও পড়ুন- করোনা পজিটিভ অধীর চৌধুরী, সুস্থতা কামনা করে টুইট মোদির

Advt

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...