Wednesday, June 3, 2026

বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই শেষ ভোট ষষ্ঠী

Date:

Share post:

বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নে মিটল ষষ্ঠ দফার ভোটগ্রহণ। তবে, দিনভর অভিযোগ, পাল্টা অভিযোগের চাপানউতোর চলল শাসক-বিরোধীদের মধ্যে। বৃহস্পতিবার রাজ্যের ৪ জেলার ৪৩টি আসনে সকাল থেকেই শুরু হয় ভোটগ্রহণ৷ নির্বাচন উপলক্ষে সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসে। কোথাও বোমাবাজি- গুলি চালনা তো আবার কোথাও একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুরের চোপড়ায় বিজেপি(BJP) কর্মীর বাড়িতে গুলি ও বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ এরপরই ঘটনাস্থলে মোতায়েন করা হয় চোপড়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী (Central force)৷ পাশাপাশি উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় তৃণমূল(TMC) নেতাকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ৷ ওই তৃণমূল নেতার মাথা ফাটিয়ে দেওয়া বলে অভিযোগ ৷ ব্যারাকপুরের লিচুবাগানে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ যার জেরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা৷ পাশাপাশি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, উত্তর ২৪ পরগনা জগদ্দল থেকে। এখানে মেঘনা জুটমিল মজদুর ক্লাব বুথে সকাল থেকে তৃণমূলের ৭ এজেন্টের খোঁজ মিলছে না বলে অভিযোগ ওঠে। ঘটনায় সন্দেহের তির ওঠে বিজেপির দিকে।

এর পাশাপাশি পূর্ব বর্ধমানেও ভোটের সকাল থেকে একের পর এক অভিযোগ আসতে থাকে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর একটি বুথে তৃতীয় পোলিং অফিসারের বিরুদ্ধে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি, পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বোমাবাজি ও তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে৷ অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে । তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকেরা প্রকাশ্যে রাম দা, লাঠি নিয়ে ঘুরছে । পুলিশ নীরব দর্শক । বিজেপির তরফ থেকে পালটা অভিযোগ, তৃণমূল কর্মীরাই বিজেপির লোকেদের আটকে দিয়েছে । তাই পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। এছাড়াও, গলসি বিধানসভার কাঁকসার বিদবিহারের ফুলঝোড় ৯ নম্বর বুথে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে ৷ তার জেরে ক্ষোভে ভোট দেওয়া বন্ধ রাখেন ভোটাররা৷ পাশাপাশি এই গলসিতেই স্থানীয় মানুষকে ভোট দিতে না দেওয়ার অভিযোগ তুলে ধর্নায় বসতে দেখা যায় বিজেপি প্রার্থীকে।

এছাড়াও বেলার দিকে টিটাগড়ের টাটাগেট এলাকায় ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। বোমার আঘাতে ১ শিশু-সহ বেশ কয়েকজন জখম হন বলে অভিযোগ। রাস্তায় ৭, ৮ টি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে খবর। ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা। কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি বগদাতে গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

আরও পড়ুন:“বাবার বয়সী মুকুলবাবুকে সম্মান করি, কিন্তু উনি হেরে গিয়েছেন”, দাবি কৌশনীর

ভাতারে ভোটারদের উপরে লাঠিচার্জ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার মুরাতিপুর কালটিকুড়ি লেহা নিম্ন বুনিয়াদি স্কুলের ৫৪ নং বুথে ভোট দিতে যাচ্ছিলেন তিন যুবক। সেইসময় তাদের উপর হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ। পাশাপাশি শীতলকুচির স্মৃতি উসকে অশোকনগরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। একজনের পায়ে গুলি লাগে বলে অভিযোগ ওঠে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন।

Advt

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...