Monday, April 6, 2026

বীজপুরে মাথা ফাটল তৃণমূল নেতার, খড়দহে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ

Date:

Share post:

সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্ব। মোট ৪৩ টি আসনে চলছে ভোটদান। এরইমধ্যে কাঁচরাপাড়ায় তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ। অন্যদিকে, খড়দহে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ উঠল। জানা গিয়েছে,  বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়া হয়েছে। পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন খড়দহের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।

বীজপুর কেন্দ্রের কাঁচরাপাড়ায় তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ। তৃণমূল নেতার মাথা ফাটানোর অভিযোগ। ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। যদিও বিজেপির কোন প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

আরও পড়ুন- ভোটের ভোরে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হাবড়ায়, রিপোর্ট তলব কমিশনের

খড়দহ বিধানসভা এলাকায় ভোট শুরুর আগে রুইয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে ১৪৩, ১৪৪ ও ১৪৫ নং বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ তাদের। তার কিছুক্ষণ পরে পুলিশের সহযোগিতায় বিজেপির এজেন্ট বুথে ঢুকতে পারেন। ইতিমধ্যেই বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে।

উত্তর ২৪ পরগনায় ১৭টি আসন, নদিয়ায় ৯টি আসন, পূর্ব বর্ধমানের ৮টি আসন ও উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...