Thursday, April 2, 2026

ভোটের ভোরে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হাবড়ায়, রিপোর্ট তলব কমিশনের

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার রাজ্যে ম্যারাথন নির্বাচনের (West Bengal Assembly Election) ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে সকাল থেকে। তারই মধ্যে বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে।

তবে সবচেয়ে আঁতকে ওঠার মতো খবর, ভোটের দিন ভোরে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে হাবড়ায় (Habra)। এখানকার কৈপুকুর জমিদার গেট এলাকায় রাস্তার পাশের একটি শুকনো ডোবা থেকে উদ্ধার হয়েছে এই দেহ (Dead Body)। তবে এখনও পর্যন্ত মৃত ওই যুবকের পরিচয় জানা যায়নি। দেহ উদ্ধার করে হাবরা থানার পুলিশ।

স্থানীয়দের অনুমান, তিনি অন্য এলাকার বাসিন্দা। তাঁকে খুন করে দেহটি এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। মাথার পিছন থেকে ঝরছে রক্তও। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমে মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে রাজনৈতিক নাকি অন্য কোনও কারণে খুন, তা এখনও পরিষ্কার নয়। এই ঘটনার পূর্নাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (EC)।

Advt

Related articles

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...