Monday, June 22, 2026

ভোটের আগেই রাজনৈতিক সংঘর্ষ, আমডাঙায় রাতভর বোমাবাজি

Date:

Share post:

ষষ্ঠ দফার ভোট শুরুর আগেই সাধনপুর গ্রাম পঞ্চায়েতের রাহানা ১ নম্বর এলাকায় রাতভর বোমাবাজি হয়। এলাকাবাসীর দাবি, তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে প্রায় ১০ থেকে ১২ টি বোমা ফাটানো হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় আমডাঙা থানার পুলিশ। আপাতত এলাকায় টহলদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর পুলিশ।ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা।

অন্যদিকে কাঁচড়াপাড়া পুরসভার  তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। বিজেপি কর্মীদের বিরুদ্ধেই এই মারধরের অভিযোগ করেন আহতের পরিবার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অন্যদিকে ভোটের আগে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার নবদ্বীপেও। নবদ্বীপ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিজেপির যুব মোর্চার কার্যালয়ে হামলা ও কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। ২ আহত বিজেপি কর্মীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পেছনে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে মনে করেছে বিজেপি নেতৃত্ব। কিন্তু অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পালটা অভিযোগ মত্ত অবস্থায় বিজেপি যুব মোর্চার কর্মীরা হুমকি দিতে শুরু করায় স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ গড়ে তোলে। ঠিক সেইসময় পালাতে গিয়ে আহত হন বিজেপি কর্মী। ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

Advt

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...