Saturday, June 27, 2026

মন্থর বোলিংয়ের জন্য জরিমানা দিতে হল ইয়ন মর্গ‍্যানকে

Date:

Share post:

মন্থর বোলিংয়ের জন্য জরিমানা দিতে হল কলকাতা নাইট রাইডার্স( Kkr)  অধিনায়ক ইয়ন মর্গ‍্যানকে( eoin morgan)  । ১২ লক্ষ টাকা কেটে নেওয়া হয় মর্গ‍্যানের পারিশ্রমিক থেকে। বুধবার চেন্নাই সুপার কিংস (chennai super kings) ম‍্যাচে নাইট অধিনায়ক বেশি  সময়  নেওয়ায়, জরিমানা দিতে হল তাকে। এর আগে একই কারণে মহেন্দ্র সিংহ ধোনি এবং রোহিত শর্মারও ম্যাচ ফি কাটা গিয়েছিল।

এদিন আইপিএলের তরফ থেকে বলা হয়েছে, “কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মর্গ্যানকে জরিমানা করা হয়েছে, কারণ ম্যাচে মন্থর বোলিং করেছে তারা।”

নিয়ম অনুযায়ী এই অপরাধ আরও দু’বার করলে শুধু জরিমানা নয় এক ম্যাচের জন্য নির্বাসিতও হতে হবে মর্গ্যানকে। দ্বিতীয় বার একই অপরাধ করলে অধিনায়ককে জরিমানা করা হবে ২৪ লক্ষ টাকা এবং দলের বাকি সদস্যদের ম্যাচ পারিশ্রমিকের ২৫ শতাংশ টাকা কেটে নেওয়া হবে।

আরও পড়ুন:সিএসকে ম‍্যাচে রেকর্ড গড়লেন কার্তিক

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...