Friday, March 27, 2026

‘হেড অন’ আক্রমণে তৃণমূল তারকাদের শুইয়ে দিয়েছেন মিঠুন

Date:

Share post:

শিবিরবদল, বিশ্বাসঘাতকতা, অকৃতজ্ঞতা নিয়ে তাঁর বিরুদ্ধে কথা উঠতেই পারে। উঠছেও।

কিন্তু ঘটনা হল ভোটের বাজারে সরাসরি রাজনৈতিক আক্রমণের ভাষণে এবার সব দলের সব তারকাকে টেক্কা দিচ্ছেন mithun chakraborty. তিনি যেভাবে খোলাখুলি সরাসরি প্রতিপক্ষকে আক্রমণ করছেন, অতটা আর কেউ করছেন না। বস্তুত মিঠুন শুধু দেখার তারকা নন, শোনার বক্তাতেও পরিণত হয়েছেন।

তারকাদের দেখতে ভিড় হয়। কমবেশি সবার সভায় হচ্ছে। ভিড় কতটা ভোটে যায় বলা মুশকিল। একই মানুষ সব দলের তারকাকেই দেখতে চান। ফলে ভিড় আর ভোট এক হয় না। তবু ক্রাউডপুলার হিসেবে ভোটে তাঁদের লাগে।

সবাই ধরে নেন এই তারকারা হাত নাড়বেন, দুটো ডায়লগ বলবেন। এইটুকুই। এদের কাছ থেকে চড়া রাজনৈতিক বক্তৃতা কেউ আশা করেন না।

কিন্তু মিঠুন বলছেন।
তাঁর শিবিরবদল নিয়ে যত সমালোচনাই থাক, বিজেপির উদ্দেশ্য চরিতার্থ করে দিয়ে যাচ্ছেন তিনি। রাজনীতির কথা বলছেন, সরাসরি তৃণমূলকে আক্রমণ করছেন, শুধু রোড শোতে হাত নাড়া নয়। তিনি মাইক ধরলেও বিজেপির লাভ হচ্ছে। তৃণমূলের কাছে অপ্রিয় হওয়ার ঝুঁকি নিচ্ছেন মিঠুন। এলাকায় বিজেপি কর্মীদের উৎসাহিত করে দিয়ে আসছেন।

বিজেপি শিবিরে মিঠুনের পরেই এই কাজটি করছেন লকেট চট্টোপাধ্যায়। রাজনৈতিক ধার বেড়েছে। বাকি তারকাদের ভাষণ রুটিন ছাঁচে ফেলা।

তৃণমূলের ক্ষেত্রে তারকাদের মধ্যে রাজনৈতিক ভাষণে একনম্বর শতাব্দী রায়। শতাব্দী এখন অনেক পরিণত। তারপর সোহম। মিমি বা নুসরত দুচারটি গরম লাইন বলে হাততালি পেলেও ভাষণে রাজনীতির গভীরতা এবং বাকচাতুর্য কম। দেবের সভায় ভিড় বেশি। প্রচুর লোক। কিন্তু ভাষণ গোল গোল। তৃণমূলের স্কিমের কথা, সমাজের ঐক্যের কথা অনেক। বিজেপিকে আক্রমণ কার্যত শূন্য বা কম।

মিঠুন বা লকেট যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ইঙ্গিত করে তৃণমূলকে ধুয়ে দিচ্ছেন, তৃণমলের বক্তারা সেখানে কোভিড সচেতনতা থেকে শুরু করে জীবনদর্শন বোঝাতে ব্যস্ত। অধিকাংশ ক্ষেত্রে তারকাদের ভাষণে প্রার্থীরা হতাশ। তাঁদের অন্য বক্তার উপর নির্ভর করে রাজনৈতিক বার্তা দিতে হচ্ছে। এত গোল গোল ভাষণ যে তৃণমূলের কর্মীরাও বিরক্ত হচ্ছেন। আসলে তারকারা বুঝছেন না তাঁদের সামনে যে ভিড়, অন্য দলের তারকা এলেও এঁরাই তাঁকেও দেখতে আসবে। এই নির্বাচনে দরকার স্পষ্ট রাজনৈতিক বক্তা। বিজেপির মঞ্চে মিঠুন তাদের এই চাহিদাটা পূর্ণ করে দিচ্ছেন। বহু জায়গায় মিঠুনের শো ফ্লপ করছে সেটা অন্য কথা, কিন্তু মাইক হাতে মিঠুন যেভাবে স্টেপ আউট করে ব্যাট চালাচ্ছেন, তাতে তারকাদের রাজনৈতিক ভাষণ ও শরীরী ভাষায় নিশ্চিতভাবেই তিনি তৃণমূলের তারকাদের থেকে এগিয়ে।

Advt

 

Related articles

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...