Wednesday, June 24, 2026

হাইকোর্টের রায়ে স্বস্তি, বিনয় মিশ্রকে এখনই গ্রেফতার করা যাবে না

Date:

Share post:

কয়লা পাচার কাণ্ডে লিঙ্কম্যান বিনয় মিশ্রকে এখনই গ্রেফতার করা যাবে না। কলকাতা হাইকোর্টের এই রায়ে কিছুটা স্বস্তিতে বিনয় মিশ্র।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শুভাশিস দাশগুপ্ত এই নির্দেশ দিয়েছেন, তবে সিবিআই তাকে জেরা করতে পারবে।
অসুস্থতার কারণে কয়লা পাচারকাণ্ড মামলায় বিকাশ মিশ্রের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আসানসোলের সিবিআই আদালত। বুধবার তাকে তিন সপ্তাহের জন্য জামিন দিয়েছেন বিচারক। কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি এবং গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হক—দু’‌জনের সঙ্গেই বিনয় মিশ্রের যোগসূত্র পেয়েছে সিবিআই। বিনয় মিশ্রকে একাধিকবার হাজিরা নির্দেশ দেওয়া হলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন।
আসানসোলের এক আদালতে বিনয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সিবিআই। তাছাড়াও তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার ও ওয়ারেন্ট জারি হয়।গত শনিবার অনুপ মাঝি ওরফে লালার মুখোমুখি বসিয়েও জেরা করা হয় বিনয়ের ভাই বিকাশকে। কিন্তু তেমন কিছুই জানা যায়নি।
একাধিকবার বিনয়ের বাড়িতে তল্লাশি চালিয়েও তার নাগাল পাননি তদন্তকারীরা ।
এরপরই তাঁর গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আসানসোল বিশেষ আদালতে আবেদন জানায় সিবিআই।  বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র সিবিআই হেফাজতে অসুস্থ হয়ে পড়ে। শারীরিক অসুস্থতার জন্য আদালত তাঁরই অন্তবর্তী জামিন মঞ্জুর করেছে। কয়লা কাণ্ডের কিং পিন অনুপ মাঝিকেও একইভাবে রক্ষাকবচ দিয়েছিল সর্বোচ্চ আদালত।

Advt

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...