Friday, April 3, 2026

সব রোড শো-র‍্যালিতে নিষেধাজ্ঞা জারি কমিশনের

Date:

Share post:

বাংলায় শেষ দু-দফা ভোট প্রচারের সব রোড শো-র‍্যালিতে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন (Election Commission)। বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। সমস্ত রোড শো (Road Show), পদযাত্রা, বাইক, সাইকেল র‍্যালিতেই (Rally) কমিশনের নিষেধাজ্ঞা। আগে দেওয়া সমস্ত রোড শো-র‍্যালির অনুমতিও বাতিল বলে জানিয়েছে কমিশন।

তবে, সামাজিক দূরত্ব মেনে সভা করা যাবে। সর্বোচ্চ ৫০০জন সভায় থাকতে পারেন।

বৃহস্পতিবারই, করোনার সময় প্রচার বন্ধের মামলায় কমিশনের উপর চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট (High Court)। নির্বাচন কমিশনকে কার্যত তুলোধনা করে প্রধান বিচারপতির বলেন, একটা সার্কুলার দিয়ে জনগণের ওপর সব ছেড়ে দিয়েছে কমিশন। “পুলিশ, ক্যুইক রেসপন্স টিম সব আপনাদের আছে। চূড়ান্ত ক্ষমতা থাকা সত্ত্বেও কেন সেসবের ব্যবহার করছেন না?” তিনি বলেন, “আমরা কমিশনের কাছে পদক্ষেপ চাইছি। অর্ডার দিতে পারছি না কারণ রাজনৈতিক দলের প্রতিনিধি কোর্টে নেই। প্রয়োজনে আমরা টি এন শেষনের কাজ করব”। হাইকোর্টের ভর্ৎসনার কয়েক ঘণ্টা এই নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।

আরও পড়ুন- এক দেশ, এক দল, এক নেতা বলে চিৎকার করে, তাহলে টিকার দাম এক নয় কেন: মমতা

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...