Saturday, April 4, 2026

সপ্তমবার প্লাজমা দান করে নজির গড়লেন চিকিৎসক ফুয়াদ হালিম

Date:

Share post:

আবারও প্লাজমা দান করলেন চিকিৎসক ফুয়াদ হালিম। এই নিয়ে সপ্তমবার প্লাজমা দান করে নজির গড়লেন বালিগঞ্জ বিধানসভা আসনে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী চিকিৎসক ফুয়াদ হালিম।

শুক্রবার কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসায় আরও একবার প্লাজমা দান করেন। এর আগে ৬ বার তিনি এই হাসপাতালেই নিজের প্লাজমা দান করেছিলেন। পশ্চিমবঙ্গে এই প্রথম সপ্তম বার প্লাজমা দানের নজির গড়লেন বিধানসভার প্রাক্তন স্পিকার প্রয়াত হাসিম আবদুল হালিমের পুত্র চিকিৎসক ফুয়াদ হালিম।

আরও পড়ুন-‘বিদেশে ওষুধ পাঠাচ্ছে, দেশকে বিপদে ফেলছে’, মোদি সরকারকে কটাক্ষ মমতার

ফুয়াদ হালিম গত বছর ১৬ সেপ্টেম্বর প্রথম প্লাজমা দিয়েছিলাম। ডঃ প্রসূন ভট্টাচার্য, ডাঃ চিকোম মাইতি, সেতু এবং পুরো টিমকে ধন্যবাদ তিনি ধন্যবাদ জানিয়েছিলেন। ফুয়াদ জানিয়েছিলেন, “আমাকে বলা হয়েছে যে আজ অবধি আমার অ্যান্টিবডি টাইটারগুলি কলকাতা মেডিকেল কলেজে রেকর্ড করা সর্বোচ্চ।”

তিনি এবং তাঁর সংস্থা লকডাউন থেকে এখন পর্যন্ত মাত্র ৫০ টাকার বিনিময়ে ডায়ালিসিস পরিষেবা দিয়ে চলেছেন। উপকৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজারের বেশি। আর্থিক ভাবে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ যারা এই সুবিধা পেয়েছেন। তাই তাঁর পরিচয় গরিবের ডাক্তার । মাঝে তিনি করোনা আক্রান্ত হন। হাসপাতাল বেডে শুয়ে যখন অধিকাংশ রোগী একাকীত্ব ও জীবন সংশয় নিয়ে ভোগেন, তখন ডা. ফুয়াদ হালিম হাসপাতাল বেড থেকে জানিয়েছিলেন ৫০ টাকার বিনিময়ে তাঁদের ডায়ালিসিস পরিষেবা চলবে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...