Wednesday, June 24, 2026

‘বিদেশে ওষুধ পাঠাচ্ছে, দেশকে বিপদে ফেলছে’, মোদি সরকারকে কটাক্ষ মমতার

Date:

Share post:

‘বিদেশে ওষুধ পাঠাচ্ছে, দেশকে বিপদে ফেলছে।’ শুক্রবার দুর্গাপুর থেকে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এও অভিযোগ করেন, ‘আমাকে আজকে প্রধানমন্ত্রীর করোনা বৈঠকে ডাকা হয়নি, বৈঠকে ডাকলে যেতাম।’

এদিন তিনি বলেন, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য কেন্দ্রীয় সরকার দায়ী। মমতা বলেন,’কমিশন শেষ মুহূর্তে সমস্ত প্রচার বাতিল করেছে। সমস্তটাই বিজেপি-র কথা শুনে হচ্ছে। প্রধানমন্ত্রীর সভা ছিল বলেই পরে প্রচার বন্ধের ঘোষণা করেছে কমিশন। কমিশনের উচিত ছিল এই সময় পাঁচ দফায় ভোট করা। বাংলা দখল করতে এসে বিজেপি আমাদের করোনা সংকটে ফেলেছে। অমিত শাহ বলেছিলেন ৭ মার্চের পর করোনা কমে গিয়েছে। কী করে এই কথা বলেন তিনি?’

আরও পড়ুন-করোনা বিধি অবিলম্বে কার্যকর করতে হবে নির্বাচন কমিশনকে, নির্দেশ হাইকোর্টের

ভ্যাকসিন নিয়েও এদিন মোদি সরকারকে তুলোধনা করেন তৃণমূলনেত্রী। বললেন, “৬০ শতাংশ ভ্যাকসিনে পেয়েছেন গুজরাত, বাকিরা অল্প করে পেয়েছে, আমরা বলছি ভ্যাকসিন দেওয়া হোক, রেট বেঁধে দেওয়া হোক।” তিনি বলেন, দেশে ২০ হাজার কোটি টাকার মধ্যে ইঞ্জেকশন হয়ে যায় ১৫০ টাকা যার দাম, পিএম কেয়ার্সে তো লক্ষ লক্ষ কোটি টাকা উঠেছে, লোকসভা, মূর্তি তৈরি করতে কত খরচা হচ্ছে?”

মমতা আশ্বাস দিয়ে বলেছেন,”কোভিড-ঝড় সামাল দেওয়া যাবে। আমরা ঝড় সামলে নেব, ইলেকশনের থেকেও কোভিড আমার অগ্রাধিকার। আরও প্রাইভেট হাসপাতালকে কাজে লাগানোর জন্য মনিটারিং করছি, বহরমপুরে গিয়ে ওখানে মনিটারিং করব, পরে বীরভূমে গিয়ে করব, পরশু দিন বহরমপুর থেকে করব, কলকাতার মিনার্ভা হল থেকে ভার্চুয়ালি করব।”

মানুষের প্রতি মমতার আবেদন, “কোভিড বিধি মেনে চলুন। কোভিড যাদের হয়েছে আতঙ্কিত হবেন না, যার বেশি বাড়াবাড়ি সে হাসপাতালে ভর্তি হোন, আগেরবার সামলে দিয়েছি, এবারও সামলে দেব।”

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...