Wednesday, April 8, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পাঞ্জাবের

Date:

Share post:

আইপিলের( ipl)  ম‍্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের( mumbai indiance) বিরুদ্ধে জয় পেল পাঞ্জাব কিংস( punjab kings)। শুক্রবার তারা ৯ উইকেটে হারাল রোহিত শর্মার( rohit sharma) দলকে। পাঞ্জাবের হয়ে দুরন্ত ব‍্যাটিং অধিনায়ক কে এল রাহুলের( k l rahul)।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক কে এল রাহুল। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান অধিনায়ক রোহিত শর্মার। ৬৩ রান করেন তিনি। ৩৩ রান করেন সূর্যকুমার যাদব। ৩ রানকরেন ডি’কক। পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং বিশনি। একটি করে উইকেট নেন দিপক হুডা এবং আর্শদীপ সিং।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় পাঞ্জাব কিংস। সৌজন্যে কে এল রাহুল এবং ক্রিস গেইল। ৬০ রান করে অপরাজিত থাকেন রাহুল। ৪৩ রান করে অপরাজিত গেইল। ২৫ রান করেন ময়ঙ্ক। মুম্বইয়ের হয়ে একটি উইকেট নেন রাহুল চাহার।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে বৈঠক আইসিসির

Advt

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...