Sunday, June 28, 2026

আমার গায়ে শক্তি আছে, করোনাকে মেরে দিচ্ছি: দিলীপ ঘোষ

Date:

Share post:

যার শরীর দুর্বল, তাকে করোনা আক্রমণ করবে। আমাকে অ্যাটাক করতে পারছে না কারণ আমার গায়ে শক্তি আছে। করোনাকে মেরে দিচ্ছি। মালদার নির্বাচনী প্রচারে করোনা-বাণী দিলীপ ঘোষের (dilip ghosh)। যদিও এর আগে তিনি নিজেই করোনা (corona) আক্রান্ত হয়েছিলেন। তবে করোনাকে কাবু করে ফেলতে কী কী করণীয় জনগণকে তার দাওয়াই দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর পরামর্শ: গরম জল ও গরম খাবার খান।শরীরের ভেতরটা গরম। তাই গরম গরম খেলে তাড়াতাড়ি হজম হয়। আপনি যদি ঠান্ডা খান তবে শরীরের তাপ চলে যাবে। শক্তি চলে যাবে। তাই এই সময় গরম জলটা খেলে ভাল হয়। যতটা তেষ্টা পাবে জল খান। এর পাশাপাশি ভেষজ পাঁচন খাওয়ার পরামর্শও দেন দিলীপ ঘোষ। বলেন, সকালে উঠে কাঁচা আদা, কাঁচা হলুদ, তুলসী পাতা খেয়ে নিন। এটা করোনা মোকাবিলার জন্য ভাল। এছাড়া কাপড় দিয়ে মাস্ক বানিয়ে নিন। পুরানো কাপড়, নতুন কাপড়। বাচ্চারা অবশ্যই বাইরে বেরোলে মাস্ক পরবে। যদিও তাৎপর্যপূর্ণভাবে দিলীপ ঘোষের মুখে এদিন কোনও মাস্ক দেখা যায়নি। তবে রাজনৈতিক আলোচনার পাশাপাশি সংকটের দিনে বিজেপি রাজ্য সভাপতি যে সচেতনতার বার্তা দিলেন তা সাধুবাদযাগ্য

 

Advt

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...