Wednesday, April 8, 2026

করোনা আক্রান্ত সিপিআইএম প্রার্থী শতরূপ ঘোষ

Date:

Share post:

করোনার প্রকোপ থেকে বাদ যাচ্ছেন না কোনও রাজনীতিবিদ। কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রর পর করোনায় আক্রান্ত হলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। মৃদু উপসর্গ থাকায় কোভিড টেস্ট করান তিনি।এরপর শুক্রবার রিপোর্ট পজিটিভ আসার পর নিজেই সোশ্যাল মিডিয়ায় দুসংবাদ জানান তিনি। আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় শতরূপ জানান, ‘আমার কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। গত ক’দিন যে বা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা সকলেই নিজেদের কোভিড টেস্ট করান’। করোনার প্রকোপে নাজেহাল রাজ্যবাসী। নির্বাচন চলাকালীনই করোনায় প্রাণ হারিয়েছেন মুর্শিদাবাদ ও সামশেরগন্জের সংযুক্ত মোর্চার প্রার্থী। এই দুই কেন্দ্রে ভোট হবে আগামী ১৬ মে। অন্যদিকে আক্রান্ত সিপিআইএমের সুজন চক্রবর্তীও।
অন্যদিকে বেলাগাম সংক্রমনের জেরে শুক্রবার  দৈনিক সংক্রমণ পৌঁছে গেল প্রায় ১৩ হাজারের কাছাকাছি। যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। সেই সঙ্গে কলকাতাতেও ১ দিনে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৫৯ জনের। দৈনিক সংক্রমণের হারও সর্বোচ্চ হয়ে দাঁড়িয়েছে ২৪.৪৬ শতাংশে।
Advt

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...