Thursday, June 25, 2026

কোভিড হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২৭ রোগী

Date:

Share post:

ভয়াবহ করোনা পরিস্থিতিতে হাল খারাপ গোটা বিশ্বের। এরই মাঝে কোভিড হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার(oxygen cylinder) ফেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হলো ২৩ জনের। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে ইরাকের(Irak) ইবন আল-খাতিব হাসপাতালে। দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ করোনা রোগীর(Corona patient) আহত হয়েছেন আরো ৪৬ জন।

জানা গেছে, শনিবার মাঝরাতে হঠাৎ আগুন লাগে ইরাকের ওই হাসপাতালে। কিছুক্ষণের মধ্যে আগুন বিধ্বংসী আকার ধারণ করে এবং বেশ কয়েকটি তলে ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে আসেন রোগী ও পরিজনরা। তবে সকলের ভাগ্য এতটাও প্রসন্ন ছিল না। উদ্ধারকারী দলের তরফে জানা গিয়েছে, ঘটনার সময় হাসপাতালে উপস্থিত ছিলেন ১২০ জন রোগী ও তাঁদের পরিজনেরা। আগুনের হাত থেকে ৯০ জনকে উদ্ধার করা হয়। তবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ২৭ জনের। আহত হন আরো ৪৬ জন।

আরও পড়ুন:কোভিশিল্ডের থেকেও দামি কোভ্যাকসিন, দাম নির্দিষ্ট করল ভারত বায়োটেক

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বাগদাদের গভর্নর মহাম্মেদ জাবের দেশের স্বাস্থ্যমন্ত্রককে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাধেমিকে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-তামিমিকে পদচ্যুত করতে ও তাঁর বিরুদ্দে কড়া শাস্তির ব্যবস্থা করতে।

Advt

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...