Monday, April 6, 2026

বিজেপিকে ভোট নইলে লাঠিপেটা: মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হুমকির অভিযোগ

Date:

Share post:

রীতিমত হুমকি। বিজেপিকেই দিতে হবে ভোট। না হলে লাঠিপেটা।  সপ্তম দফার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে সকালেই এমনটাই অভিযোগ করলেন মুর্শিদাবাদের সুতি বিধানসভার লক্ষ্মীপুরে ভোটাররা। তাঁদের বক্তব্য কেন্দ্রীয় বাহিনী জোর করে বিজেপিকে ভোট দিতে বাধ্য করছে। গেরুয়া শিবিরের ভোট না দিলে লাঠিপেটার নিদান দেওয়া হয়েছে বলে অভিযোগ।

অন্যদিকে মুর্শিদাবাদের রানিনগর বিধানসভার মালীবাড়ি ১৭৫, ১৭৬ নম্বর বুথে কংগ্রেসের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। ৩১ নম্বর লোচনপুর বুথে কংগ্রেসের এজেন্টের ফর্ম কেড়ে নেওয়া হয়েছে। পমাইপুর ,রোমিপুর , ধূলাউড়ির নুলিয়াপাড়ায় রাত থেকেই বোমাবাজি করে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে।সেক্টর অফিসে জানিয়েও কোনও কাজ হচ্ছে না বলে অভিযোগ করছেন মোর্চার কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগম।

এদিকে ভোটের আগে মুর্শিদাবাদ বিধানসভার তেঁতুলিয়া গ্রামে রাতভর বোমাবাজি চালানো হয় বলে অভিযোগ। বিজেপির পার্টি অফিসে হামলা করা হয়েছে । স্থানীয় বাসিন্দাদের  অভিযোগ, ভয় দেখাতেই ভোটের আগের রাতে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পাশাপাশি, শাসকদলের বিরুদ্ধে তাদের পার্টি অফিসে হামলা চালানোর অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

 

Advt

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...