Tuesday, June 23, 2026

অনেক আলোচনা হয়েছে, এবার বিনামূল্যে ভ্যাকসিন দিন’, দাবি রাহুল গান্ধীর

Date:

Share post:

“ঢের আলোচনা হয়েছে,
আর নয়৷ এবার বিনামূল্যে ভ্যাকসিন দিন”৷

এক টুইটবার্তায় স্পষ্টভাবে এই দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ( Rahul Gandhi)।

দেশজুড়ে করোনা- সংক্রমণ (COVID) ক্রমশই ভয়াবহ চেহারা নিচ্ছে৷ বিশেষজ্ঞদের বক্তব্য, টিকাকরণ-ই (vaccine) একমাত্র পথ৷ এদিকে, আগামী ১ মে থেকে ১৮-ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার কথা কেন্দ্র ঘোষণা করলেও তাঁদের বিনামূল্যে টিকা দেওয়ার কথা জানায়নি কেন্দ্র। এই পরিস্থিতিতে এক টুইটে সরাসরি বিজেপিকে নিশানা করে সকলের জন্য বিনামূল্যে করোনা টিকার দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

টুইটে রাহুল লিখেছেন, “অনেক আলোচনা হয়েছে। প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। আলোচনা শেষ। ভারতকে বিজেপি সিস্টেমের ফসল বানাবেন না।”
প্রসঙ্গত, দেশে ১ মে থেকে ১৮-ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার কথা। কিন্তু ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলি এই টিকার ৩ রকমের দাম ঘোষণা করেছে। কেন্দ্র যে দামে ভ্যাকসিন কিনছে, তার থেকে অনেক বেশি দামে রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলিকে করোনা টিকা কিনতে হচ্ছে। ফলে দেশজুড়ে জোর বিতর্ক শুরু হয়েছে৷ এই পরিস্থিতিতে করোনা- ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার দাবি করলেন রাহুল।

ইতিমধ্যেই ভ্যাকসিনের দাম জানিয়ে দিয়েছে সেরাম ও ভারত বায়োটেক সংস্থা। কেন্দ্রকে ১৫০ টাকায় দিলেও রাজ্য সরকারকে ৪০০ টাকায় ও বেসরকারি হাসপাতালগুলিকে ৬০০ টাকায় প্রতিষেধক কিনতে হবে বলে জানিয়েছে সেরাম। ভারত বায়োটেক আরও চড়া দাম ধার্য করেছে৷ কেন্দ্রকে ১৫০ টাকায় টিকা দেওয়ার কথা জানালেও রাজ্য সরকারকে ৬০০ টাকা ও বেসরকারি হাসপাতালগুলিকে একই করোনা টিকা ১২০০ টাকায় কিনতে হবে। এই ভিন্ন দাম নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধী দলগুলি। যদিও কেন্দ্র জানিয়েছে, রাজ্য সরকারকে পূর্ব নিয়ম অনুযায়ী, বিনামূল্যেই টিকা দেবে তারা।

Advt

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...