Friday, June 26, 2026

আইপিএল থেকে সরে দাঁড়ালেন রবিচন্দ্রন অশ্বিন, কিন্তু কেন?

Date:

Share post:

করোনা আবহে আইপিএল থেকে সরে দাঁড়ালেন দিল্লি ক্যাপিটালসের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কঠিন সময়ে পরিবার ও বর্ধিত পরিবারের পাশে থাকতেই এই পদক্ষেপ। আপাতত আইপিএল থেকে সরে দাঁড়ালেন দলের নির্ভরযোগ্য স্পিনার।
সোশ্যাল মিডিয়াতে অশ্বিন জানান, এ বছরের আইপিএলে মঙ্গলবার থেকেই বিরতি নিচ্ছি। কোভিড-১৯-এর বিরুদ্ধে আমার পরিবার ও বর্ধিত পরিবার লড়াই করছে। কঠিন সময়ে তাঁদের পাশে থেকে সহযোগিতা করতে চাই। সব কিছু সঠিক পথে ঠিকঠাক এগোলে পরে আইপিএলে নামতে পারি। ঘরে থাকুন, নিরাপদে থাকুন, ভ্যাক্সিন নিন, এমন বার্তাও দিয়েছেন অশ্বিন।
অশ্বিন নিজের টুইটার প্রোফাইলের নামও বদলে দিয়েছেন। নিজের নাম নয়, ‘স্টে হোম স্টে সেফ! টেক ইয়র ভ্যাক্সিন’ নামে পরিচিত তিনি এখন। অশ্বিনের সিদ্ধান্তকে স্বাগত জানাল দিল্লি ক্যাপিটালস।

Advt

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...