Friday, April 3, 2026

বুর্জ খালিফায় #StayStrongIndia বার্তা দিয়ে ভারতের পাশে সংযুক্ত আরব আমিরশাহী

Date:

Share post:

ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। সোমবার সংক্রমণ সাড়ে ৩ লক্ষ পেরিয়ে গিয়েছে। এহেন অবস্থায় ভারতের পাশে থাকার বার্তা দিল সংযুক্ত আরব আমিরশাহী।

‘করোনা যুদ্ধে ভারতের পাশে আছি আমরা,’ বিশ্বের উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফা-র গায়ে তেরঙা লাইটিং-এ এমনই বার্তা দিল সংযুক্ত আরব আমিরশাহী। রবিবার রাতে কিছুক্ষণের জন্য বুর্জ খলিফার রং বদলে যায়। ভারতের জাতীয় পতাকার রঙে সেজে বিশ্বের এই বহুতল। ভেসে ওঠে #StayStrongIndia। বুর্জ খলিফার অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ভারতের পাশে থাকার বার্তা দেওয়া হয়। রবিবার একটি টুইট বার্তায় আবুধাবিতে ভারতীয় দূতাবাস শেয়ার করেছে এই ১৭ সেকেন্ডের ভিডিওটি।

এর আগেও দেখা গিয়েছে বুর্জ খলিফায় বলিউড অভিনেতা শাহরুখ খানের জন্মদিনের দিনেও শুভেচ্ছা বার্তা। এ বার করোনা পরিস্থিতিতে পাশে দাঁড়াল তারা।

আরও পড়ুন-করোনা সংকটের দায় নির্বাচন কমিশনের, তাদের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত: মাদ্রাজ হাইকোর্ট

করোনার জেরে ভয়ানক অবস্থা ভারতের। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় জেরবার দেশবাসী। হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। বাড়ছে দৈনিক মৃত্যুও। হাসপাতালে নেই বেড। একটি বেডে একাধিক রোগী। হাসপাতালের বাইরে রোগীদের ভিড়। যেখানে সেখানে পড়ে রয়েছে করোনায় আক্রান্ত মৃতদেহ। অক্সিজেনের আকাল। এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়েছে যাচ্ছে ভারত।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...