Wednesday, June 24, 2026

একদিনে ১৭ জনের মৃত্যুদণ্ড মিশরে!

Date:

Share post:

২০১৩ সালে আফ্রিকা উত্তর-পূর্বাঞ্চলীয় দেশ মিশরের একটি পুলিশ স্টেশনে হামলা হয়েছিল । সেই মামলার আসামীদের ফাঁসি কার্যকর করা হয়েছে। সোমবার ২৬ এপ্রিল ১৭ আসামীকে ফাঁসি দেওয়া হয় বলে জানা গিয়েছে ।এদিন ফাঁসির দড়িতে ১৭ আসামীকে ঝোলানো হয়। তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তা ও আইনজীবীদের বয়ানে জানা গিয়েছে, সেই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামীর মধ্যে এখনও পর্যন্ত ২০ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে।
এই আসামীরা মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১৩ সালে কেরদাসা শহরের একটি পুলিশ স্টেশনে হামলা করেছিল বলে অভিযোগ করা হয়েছে।
ভয়াবহ সেই ঘটনায় পরের বছরই স্থানীয় একটি আদালত ১৮৮ আসামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় । তবে ২০১৭ সালে সেই রায় বদলে চূড়ান্ত রায়ে মাত্র ২০ জনকে মৃত্যুদণ্ড ও কয়েক ডজন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রমজানের মতো সংযমের মাসে ১৭ জনকে একসঙ্গে ফাঁসিতে ঝোলানোকে নির্মম পরিহাস বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল।

 

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...