Saturday, March 14, 2026

অতিমারী সংকটে ‘ফসিলস ফোর্স’ নিয়ে দুর্গতদের পাশে রূপম

Date:

Share post:

রাজ্যে মাত্রা ছাড়াচ্ছে করোনা সংক্রমণ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ষোলো হাজার। অনেকেই এই অতিমারী সংকটে ওষুধপাতি, খাবার, অত্যাবশকীয় সামগ্রী কিনতে যেতে পারছেন না। অতঃপর বেজায় সমস্যার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে তাঁদের। ঠিক এই সংকটজনক পরিস্থিতিতেই সাহায্যের হাত বাড়িয়ে দিলো বাংলা ব্যান্ড ফসিলস। ফেসবুকে পোস্ট দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রূপম ইসলাম। তাঁর বার্তা, ‘আপনাদের কী প্রয়োজন, জানান আমাদের, আমাদের প্রতিনিধিরা যথাসাধ্য চেষ্টা করবে আপনাকে সাহায্য করার’।

মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রূপম। সেখানে লেখা আছে, ‘কোভিড আক্রান্ত বা বাড়ির অন্যান্য সমস্যার কারণে যাঁরা ওষুধপত্র, বাজার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন না, কমেন্ট বক্সে আমাদের জানান। আপনার এলাকায় আমাদের প্রতিনিধি থাকলে তাঁদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব আমরা। তাঁরা আপনার জন্য জিনিস কিনে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে।’ কেবল কলকাতা নয়, কলকাতার বাইরেও খাবার ও ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে টিম রূপম ইসলাম।

‘ফসিলস’-এর  এমন অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। আপতকালীন পরিস্থিতিতে এই উদ্যোগে সাড়া পড়েছে যথেষ্টই। পোস্টের নিচে কমেন্ট করে অনেকে স্বেচ্ছাসেবক হয়ে বাড়ি বাড়িতে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছতে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।

আরও পড়ুন- করোনা রোগীদের কথা মাথায় রেখে আবারও রেলের কামরাতে কোভিড বেড

 

 

View this post on Instagram

 

A post shared by Rupam Islam (@rupamislam)

Advt

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...