Friday, June 26, 2026

রাশিয়ার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিল সরকার

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকার সরবরাহ সঙ্কটে টিকাদান কার্যক্রম  নিয়ে জটিলতার মধ্যে রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকা ‘স্পুৎনিক-ভি’ আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ সরকার।

মেডিসিন  অধিদপ্তরের  অধিকর্তা  মেজর জেনারেল মাহবুবুর রহমান মঙ্গলবার এই তথ্য জানান।

তিনি বলেন, ২৪ এপ্রিল এই টিকা ব্যবহারের অনুমোদনের জন্য  মেডিসিন অধিদপ্তরে আবেদন করা হয়েছিল। মঙ্গলবারের সভায় তা অনুমোদন পেল।

“আমরা আজ এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিলাম। এখন এটা বাংলাদেশে আমদানি ও ব্যবহারে কোনও বাধা রইল না।”

ঔষধ প্রশাসন অধিদপ্তর গত ৮ জানুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকা আমদানি ও দেশে জরুরি ব্যবহারের অনুমতি দেয়। ‘স্পুৎনিক-ভি’ হল করোনাভাইরাসের দ্বিতীয় টিকা, যা বাংলাদেশে মানুষের ওপর প্রয়োগের অনুমোদন দেওয়া হল।

এর আগে পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়া, বেলারুশ ও ইউক্রেনের নাগরিকদের ব্যবহারের জন্য স্পুৎনিক-ভি টিকার এক হাজার ডোজ দেশে আনার অনুমতি দিয়েছিল সরকার। তবে তা বাংলাদেশের নাগরিকদের জন্য ছিল না।

Advt

 

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...