Wednesday, June 24, 2026

মোদির “আত্মনির্ভর ভারত”: মেলেনি শববাহী গাড়ি, বাইকেই মায়ের মৃতদেহ নিয়ে শ্মশানের পথে ছেলে

Date:

Share post:

প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (Narendra Modi) “আত্মনির্ভর ভারত” (Atmanirvar Bharat)-এর বড়াই নিয়ে এবার কটাক্ষ শুরু হলো। করোনা (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়েছে গোটা দেশজুড়ে। অক্সিজেন নেই, নেই ভ্যাকসিন কিংবা হাসপাতালের বেড। সংক্রমণে বিশ্ব রেকর্ড। মৃত্যু মিছিল। শ্মশানের (Burning Ghat) বাইরে লম্বা লাইন। এরই মধ্যে ফের এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলো গোটা দেশ। অ্যাম্বুলেন্স কিংবা শববাহী গাড়ি না মেলায় বাইকেই দাহ করতে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ। অন্ধপ্রদেশের (Andhra Pradesh) শ্রীকাকুলামের (Shikakulam) ঘটনা আপনাকে চমকে দেবে।

জানা গিয়েছে, সম্প্রতি করোনার উপসর্গ ছিল বছর পঞ্চাশের এক মহিলার শরীরে। করোনা টেস্টও হয়েছিল তাঁর, কিন্তু রিপোর্ট আসার আগেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পরেও করুণ পরিণতি অন্ধপ্রদেশের শ্রীকাকুলাম জেলার মাদ্রাসা মন্ডল গ্রামের বাসিন্দা জি চেঞ্চু নামে ওই মহিলার।

আরও  পড়ুন-ব্যর্থতা ফাঁস, তাই করোনা টিকা নিয়ে মমতার চিঠির জবাবই দেননি মোদি

অ্যাম্বুলেন্সে করে শ্মশানের পথে দেহ নিয়ে যাওয়া হবে বলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ওই মহিলার পরিবার। কিন্তু আক্রান্তের সংখ্যা এত বেশি যে কোনও অ্যাম্বুলেন্স ফাঁকা নেই। তাই অবশেষে নিজের বাইকেই মাকে দাহ করতে নিয়ে যেতে বাধ্য তাঁর ছেলে নরেন্দ্র ও জামাই রমেশ।

গতবছরও এমন ঘটনা প্রকাশ্যে এসেছিল। স্ত্রীকে দাহ করতে মৃতদেহ কাঁধে নিয়ে ছোট্ট মেয়ের হাত ধরে কয়েক মাইলের পর মাইল হেঁটে শ্মশানে পৌঁছেছিলেন এক ব্যক্তি। দিন কয়েক আগে তেলেঙ্গানায় স্ত্রীর মৃতদেহ ৩ কিলোমিটার কাঁধে নিয়ে শ্মশানে পৌঁছে ছিলেন এক হতদরিদ্র।

Advt

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...